স্পোর্টস ডেস্ক
ঢাকা: ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা। পেশির চোটে এই ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। এবার তাকে নিয়ে জানা গেল নতুন দুঃসংবাদ।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া চোটের কারণে প্রথম টি-টোয়েন্টি মিস করা লিটনকে সিরিজের বাকি ম্যাচগুলোতেও পাচ্ছে না বাংলাদেশ। পায়ের মাংসপেশির চোটের কারণে তাকে দলের বাইরেই থাকতে হচ্ছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, আজ শুক্রবার চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচের এই সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের। তবে সকাল থেকেই ম্যাচ ভেন্যুতে অবিরাম বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়ের পর টি-টোয়েন্টিতেও সেই ধারা অব্যাহত রেখেছে অজিরা। কুড়ি ওভারের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৩১ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। জবাবে ৪ উইকেট হাতে রেখেই সিরিজের প্রথম ম্যাচ জিতে নেয় মিচেল মার্শের দল। আজ সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাফ্লো/এফআইআর




