মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ চট্টগ্রাম

মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬
চট্টগ্রাম, বাংলাদেশ
0
মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী

মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

চট্টগ্রাম: মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের ভারী বৃষ্টি। তাতেই আবারও জলমগ্ন হয়ে পড়ল বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। কোথাও হাঁটু, কোথাওবা কোমর সমান পানিতে তলিয়ে যায় নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি। ছুটির দিনেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ এবং খেটে খাওয়া শ্রমজীবীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। বছরের পর বছর কোটি কোটি টাকার মেগা প্রকল্প চললেও সামান্য বৃষ্টিতে নগরী ডুবে যাওয়ার এই স্থায়ী রূপ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

সকালের মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতেই চকবাজার, কাতালগঞ্জসহ আশপাশের নিচু এলাকার সড়কগুলো দ্রুত পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে যাওয়ায় যানবাহনগুলো মাঝপথেই আটকে যায়। বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়েই পথচারীদের নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে। কাতালগঞ্জের বাসিন্দা হুমায়ুন কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, একের পর এক মেগা প্রকল্প এলেও তাদের কষ্টের কোনো শেষ নেই। সামান্য বৃষ্টিতেই যদি এই অবস্থা হয়, তবে সামনের দিনগুলোতে কী হবে তা নিয়ে তিনি শঙ্কিত। রিকশাচালক মো. জলিল ও বেসরকারি চাকরিজীবী তানিয়া সুলতানা জানান, রাস্তায় পানি ওঠায় একদিকে যেমন যানবাহন মিলছে না, অন্যদিকে জলাবদ্ধতার সুযোগ নিয়ে দ্বিগুণ ভাড়াও দাবি করা হচ্ছে।

তবে জলাবদ্ধতার জন্য চিরচেনা এলাকা প্রবর্তক মোড়ে এবার কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। মেগা প্রকল্পের আওতায় সেখানকার হিজড়া খালের মুখে বাঁধ দিয়ে চলমান কাজের সুবাদে ওই মোড়ে আগের মতো পানি জমেনি। তবে প্রবর্তক মোড় রক্ষা পেলেও এর আশপাশের নিচু এলাকা ও সংযোগ সড়কগুলো পানিতে ডুবে থাকায় সামগ্রিক ভোগান্তি খুব একটা কমেনি। এ বিষয়ে চট্টগ্রাম আবহাওয়া অফিসের বিএফও মাহবুবুল আলম জানান, সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মেঘের ঘনত্বের কারণে অল্প সময়ে তীব্র বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় পানি জমেছে। দিনভর আকাশ মেঘলা থাকবে এবং থেমে থেমে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার সঠিক তদারকি ও খালগুলোর সংস্কার কাজ সময়মতো শেষ না হওয়ার কারণেই সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামকে এখনো ডুবতে হচ্ছে।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangla FlowChattogram WaterloggingChittagong Mega ProjectChittagong Rain UpdateHeavy Rainfall BDMahmudNational News BDWeather Update Bangladeshআবহাওয়া খবরচট্টগ্রাম জলাবদ্ধতাচট্টগ্রামে বৃষ্টিজাতীয় সংবাদবাংলা ফ্লোমেগা প্রকল্প
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

টাঙ্গাইলে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে
টাঙ্গাইল

টাঙ্গাইলে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে

আগস্ট ৩, ২০২৬
‘এস আলমের পেছনে না ঘুরে আহতদের নিরাপত্তা দিন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসীরুদ্দীন
বাংলাদেশ

‘এস আলমের পেছনে না ঘুরে আহতদের নিরাপত্তা দিন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসীরুদ্দীন

আগস্ট ৩, ২০২৬
৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে জামায়াতের রুকন গ্রেপ্তার
বাংলাদেশ

৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে জামায়াতের রুকন গ্রেপ্তার

আগস্ট ৩, ২০২৬
পরবর্তী পোস্ট
আশুলিয়ায়  মাদ্রাসা থেকে 'মেইড ইন পাকিস্তান' লেখা পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব

আশুলিয়ায় মাদ্রাসা থেকে 'মেইড ইন পাকিস্তান' লেখা পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ সতর্কতা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ সতর্কতা

সুইজারল্যান্ড সফর স্থগিত করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

সুইজারল্যান্ড সফর স্থগিত করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

প্রস্তাবিত সংবাদ

জেলজীবনের ভ/য়া/বহ স্মৃতি রোমন্থন করলেন সালমান খান

জেলজীবনের ভয়াবহ স্মৃতি রোমন্থন করলেন সালমান খান

আগস্ট ৩, ২০২৬
আগস্টে চরকিতে আসছে নতুন ৪ কনটেন্ট

আগস্টে চরকিতে আসছে নতুন ৪ কনটেন্ট

আগস্ট ৩, ২০২৬
হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী

হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী

আগস্ট ৩, ২০২৬
ঢাকাই সিনেমার ৭০ বছর: আজ ‘মুখ ও মুখোশ’-এর জন্মদিন

ঢাকাই সিনেমার ৭০ বছর: আজ ‘মুখ ও মুখোশ’-এর জন্মদিন

আগস্ট ৩, ২০২৬
টাঙ্গাইলে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে

টাঙ্গাইলে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে

আগস্ট ৩, ২০২৬
‘এস আলমের পেছনে না ঘুরে আহতদের নিরাপত্তা দিন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসীরুদ্দীন

‘এস আলমের পেছনে না ঘুরে আহতদের নিরাপত্তা দিন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসীরুদ্দীন

আগস্ট ৩, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (77)
  • অর্থনীতি (102)
  • আদালত (104)
  • আন্তর্জাতিক (887)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (421)
  • খেলা (406)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (94)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (328)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,930)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (59)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,035)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (484)
  • লাইফস্টাইল (161)
  • শিক্ষা (176)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • জেলজীবনের ভয়াবহ স্মৃতি রোমন্থন করলেন সালমান খান আগস্ট ৩, ২০২৬
  • আগস্টে চরকিতে আসছে নতুন ৪ কনটেন্ট আগস্ট ৩, ২০২৬
  • হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী আগস্ট ৩, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান