ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: বেসরকারি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগের অধীনে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। গতকাল ১৬ জুন থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং খাতে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আবেদনকারীদের বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই ফুলটাইম চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীদের কেন্দ্রীয় ব্যাংকের মূল ঝুঁকি নির্দেশিকা, স্থানীয় ব্যাংকিং আইন, প্রবিধান এবং হস্তান্তরযোগ্য দলিল আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখায় নিয়োগ দেওয়া হতে পারে। পদের জন্য মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া ব্র্যাক ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী নির্বাচিতরা অন্যান্য সব আকর্ষণীয় সুযোগ-সুবিধাও পাবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট বা জব পোর্টালের নির্দিষ্ট লিংকে গিয়ে বিস্তারিত জেনে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
বাংলাফ্লো/এফআইআর



