ক্যারিয়ার ডেস্ক ঢাকা: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের এজেন্ট ব্যাংকিং বিভাগের জন্য ‘ব্যাংক রিপ্রেজেন্টেটিভ’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১২ অক্টোবর থেকে এ পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী নারী ও পুরুষ উভয় যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া ইংরেজিতে সাবলীল যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার পরিচালনায়—বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে কাজের দক্ষতা থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাসের বেশি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো জায়গায় ফুলটাইম অফিসিয়াল দায়িত্ব পালন করতে হবে। পদটিতে মাসিক নির্ধারিত বেতন ৩১,০০০ টাকা। এছাড়া নির্বাচিত প্রার্থীরা ইবিএলের পিপল ম্যানেজমেন্ট পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা ইস্টার্ন ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ










