আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: দেশে বিরাজমান কাঠামোগত সমস্যাগুলোর সমাধান এবং মেধাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার যদি ব্যর্থ হয়, তবে তরুণ প্রজন্মের পুঞ্জীভূত ক্ষোভ যেকোনো সময় বড় ধরনের রাজনৈতিক বা সামাজিক অস্থিরতার রূপ নিতে পারে বলে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নিয়ে নাকভি এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, সীমিত অর্থনৈতিক সুযোগ এবং বিদ্যমান ব্যবস্থার ওপর তীব্র অসন্তোষ নিয়ে লড়াই করা তরুণ সমাজের এই ক্ষোভকে নীতিনির্ধারকদের কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়।
তরুণদের হতাশা ও ক্ষোভের কথা তুলে ধরে মহসিন নাকভি বলেন, “আমরা আমাদের তরুণদের তাদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করতে পারছি না। আপনি তাদের তরুণ বলতে পারেন, তেলাপোকা বা কোকরোচ বলতে পারেন, কিংবা যা খুশি তাই বলতে পারেন। কিন্তু এই ‘কোকরোচ’ বা অবহেলিত তরুণরা যদি একবার ঐক্যবদ্ধ হয়ে যায়, তবে তারা দেশের সবকিছু ওলটপালট করে দিতে পারে।”
বাংলাফ্লো/এম এইচ এইচ











