বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

গঙ্গা চুক্তি: কালক্ষেপণে সম্পর্কে ফাটলের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩১, ২০২৬
আন্তর্জাতিক
0
গঙ্গা চুক্তি: কালক্ষেপণে সম্পর্কে ফাটলের শঙ্কা

গঙ্গা চুক্তি: কালক্ষেপণে সম্পর্কে ফাটলের শঙ্কা

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক গঙ্গা পানি চুক্তির (১৯৯৬) মেয়াদ শেষ হতে আর এক বছরেরও কম সময় বাকি। অথচ এখন পর্যন্ত চুক্তি নবায়ন নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের লোকসভার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটি।

সম্প্রতি সংসদে পেশ করা পঞ্চদশ ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’-এ বিরোধী দল কংগ্রেসের এমপি শশী থারুরের নেতৃত্বাধীন এই প্যানেলটি কড়া সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, সময় দ্রুত ফুরিয়ে আসছে; চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে আলোচনা শুরু না হলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে চরম অনিশ্চয়তা তৈরি হতে পারে।

পানি বণ্টন কেবল কারিগরি বিষয় নয়, বরং এটি দুই দেশের কোটি কোটি মানুষের কৃষি, জীবিকা ও সুপেয় পানির সঙ্গে সরাসরি জড়িত। একই সঙ্গে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের রাজনীতিতেও এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। মেয়াদ শেষের আগে নতুন চুক্তি চূড়ান্ত না হলে পারস্পরিক বিশ্বাসে ফাটল ধরতে পারে বলে আশঙ্কা করছে কমিটি। বিশেষ করে বাংলাদেশে যখন একটি নতুন সরকার দায়িত্ব নিয়েছে এবং দুই দেশই কৌশলগত সম্পর্ক জোরদারে সচেষ্ট, তখন কালক্ষেপণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর আগে ২০২৬ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আলোচনা শুরুর সুপারিশ করেছিল কমিটি। পাশাপাশি হালনাগাদ জলবায়ু উপাত্ত ও হাইড্রোলোজিক্যাল ডেটা বিশ্লেষণ এবং পশ্চিমবঙ্গ ও বিহারের সঙ্গে পরামর্শ করে নিজস্ব দরকষাকষির কৌশল প্রস্তুত করতে সরকারকে তাগিদ দেওয়া হয়েছিল। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৩ সালের জুলাইয়ে গঠিত একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি চুক্তির অভ্যন্তরীণ পর্যালোচনা করছে এবং বাংলাদেশের নতুন সরকারের অধীনে শিগগিরই আলোচনা শুরু হবে।

তবে এমন জবাবে মোটেও সন্তুষ্ট হয়নি সংসদীয় কমিটি। প্যানেলটি জানায়, তিন বছর ধরে প্রস্তুতিমূলক কাজ চললেও অভ্যন্তরীণ পর্যালোচনা শেষ হয়েছে কি না বা ভারতের প্রস্তাবিত কাঠামো কী হবে—তার কোনো সুনির্দিষ্ট তথ্য মন্ত্রণালয় দিতে পারেনি। এছাড়া দীর্ঘস্থায়ী তিস্তা চুক্তি নিয়েও কোনো অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নতুন করে মজবুত করার সুযোগ থাকলেও অভিন্ন নদীর পানি ভাগাভাগির মতো সংবেদনশীল ইস্যুতে দীর্ঘসূত্রতা পুরো কূটনৈতিক সম্পর্ককেই জটিল করে তুলতে পারে।

সংসদীয় কমিটির দেওয়া ৩৩টি সুপারিশের মধ্যে সরকার ২৫টি গ্রহণ করলেও গঙ্গা চুক্তি ও নদী সহযোগিতা সংক্রান্ত বাকি আটটি বিষয়ে এখনও পূর্ণাঙ্গ জবাব মেলেনি। প্যানেলটি স্পষ্ট জানিয়েছে, ভারত আর কেবল প্রথাগত বৈঠকের ওপর ভরসা করতে পারে না। অর্থপূর্ণ আলোচনার সুযোগ দ্রুত ফুরিয়ে আসছে; আর কালক্ষেপণ করা হলে তার নেতিবাচক প্রভাব সার্বিক দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎকেই ঝুঁকির মুখে ফেলবে। (তথ্যসূত্র: সাউথ এশিয়ান হেরাল্ড)

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowGanges Water TreatyIndia Bangladesh RelationsInternational News BDLok Sabha CommitteePrime Minister Tareq RahmanShashi TharoorSouth Asian HeraldTeesta Water Sharingআন্তর্জাতিক সংবাদগঙ্গা পানি চুক্তিতিস্তা চুক্তিবাংলাদেশ-ভারত সম্পর্ক
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ শিশুসহ নিহত ২০
আন্তর্জাতিক

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ শিশুসহ নিহত ২০

সেপ্টেম্বর ১৬, ২০২৬
সৌদি বিমানঘাঁটিতে হুতিদের ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক

সৌদি বিমানঘাঁটিতে হুতিদের ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সেপ্টেম্বর ১৫, ২০২৬
আন্তর্জাতিক বাজারের ধাক্কায় পাকিস্তানে আবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দর
আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারের ধাক্কায় পাকিস্তানে আবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দর

সেপ্টেম্বর ১৫, ২০২৬
পরবর্তী পোস্ট
বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রতিবাদে ফিফা সভাপতির উপদেষ্টার পদত্যাগ

বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রতিবাদে ফিফা সভাপতির উপদেষ্টার পদত্যাগ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক

স্থানীয় নির্বাচনে একক লড়াইয়ের পথে জামায়াত, বিকল্প ভাবনায় জোট শরিকরা

স্থানীয় নির্বাচনে একক লড়াইয়ের পথে জামায়াত, বিকল্প ভাবনায় জোট শরিকরা

প্রস্তাবিত সংবাদ

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ শিশুসহ নিহত ২০

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ শিশুসহ নিহত ২০

সেপ্টেম্বর ১৬, ২০২৬
শিল্পকারখানা সচল রাখতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিল্পকারখানা সচল রাখতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সেপ্টেম্বর ১৬, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে ডেনমার্কের আগ্রহ

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে ডেনমার্কের আগ্রহ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপি কমিশনার: পুলিশ ও সাংবাদিকদের সম্পর্ক পরিপূরক

ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপি কমিশনার: পুলিশ ও সাংবাদিকদের সম্পর্ক পরিপূরক

সেপ্টেম্বর ১৬, ২০২৬
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজ লাইক বাড়ানোর সুবিধা চিরতরে বন্ধ করল মেটা

সেপ্টেম্বর ১৬, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (979)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (445)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (89)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,149)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,136)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বলিউড সংবাদ বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ শিশুসহ নিহত ২০ সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • শিল্পকারখানা সচল রাখতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান