বুধবার, জুন ১৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম ক্রিকেট

ব্যাটে ঝড়-বলে ঘূর্ণি ম্যাজিক, স্বস্তির এক জয় এনে দিলেন রিশাদ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
0
0
শেয়ার হয়েছে
1
দেখা হয়েছে

ব্যাটে-বলে দিনটা রাঙিয়েছেন রিশাদ হোসেন। ব্যাটে ১৩ বলে ২৬ রানের ঝড়ো ঝড়ো ক্যামিওর পর বোলিংয়ে অনন্য টাইগার স্পিনার। প্রথম বাংলাদেশি ডানহাতি স্পিনার হিসেবে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন রিশাদ। তার ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। টানা চার ওয়ানডেতে পরাজয়ের পর অবশেষে স্বস্তির জয় পেল টিম টাইগার্স।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রানে থামে টিম টাইগার্স। জবাবে নেমে ক্যারিবীয়দের ইনিংস থামে ৩৯ ওভারে ১৩৩ রানে।

৯ ওভারে ৩৫ রানে ৬ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। প্রথম বাংলাদেশি স্পিনার ও চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে এক ইনিংসে ৬ উইকেট নিয়েছেন রিশাদ। তার আগে কেবল মাশরাফি বিন মোর্ত্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান এই কীর্তি গড়েন।

রানতাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় দারুণ। উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। ১২তম ওভারের শেষ বলে অলিক আথানজেকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন রিশাদ। ৩৬ বলে ২৭ রান করেন উইন্ডিজ ওপেনার। এরপর বল হাতে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে ধস নামান রিশাদ। ৪১ রানের মধ্যে আরও ৪ উইকেট তুলে নেন তিনি। একে একে ফেরান কেসি কার্টি, ব্রেন্ডন কিং, শেরফান রাদারফোর্ড ও রোস্টন চেজকে। এদের মধ্যে ৬০ বলে ৪৪ রান করেন ব্রেন্ডন।

রিশাদের ফাইফারের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৯২ রানে ৫ উইকেট হারানো দলটি ষষ্ঠ উইকেট হারায় ১০০ রানে। মেহেদী হাসান মিরাজ ফেরান গুডাকেশ মোতিকে। ১১৮ রানে সাই হোপকে ফেরান তানভীর ইসলাম। হোপ ৩২ বলে ১৫ রান করেন। এরপর মোস্তাফিজুর রহমান ফেরান রোমারিও শেইফার্ড ও জাস্টিন গ্রিভসকে। ১৩৩ রানে জেডেন সিলসকে ফিরিয়ে ষষ্ঠ শিকার তুলে নেন রিশাদ। বাংলাদেশ জয় পায় ৭৪ রানে।

রিশাদের ৬ উইকেটের পাশাপাশি টাইগার বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান দুটি উইকেট নেন। তানভীর ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।

এর আগে স্বাগতিকদের ব্যাটে পাঠিয়ে শুরুতেই দুই উইকেট তুলে নেয় ক্যারিবীয় বোলাররা। দলীয় ৮ রানে ফিরে যান সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪)। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় মিলে যোগ করেন ৭১ রান। ২২.১ ওভারে দলীয় ৭৯ রানে শান্ত ফিরে গেলে জুটি ভাঙে। ৬৩ বলে ৩২ রান করেন শান্ত।

পরে মিরাজ ও হৃদয় মিলে যোগ করেন ৩৬ রান। ৩৪.৪ ওভারে হৃদয় ফিরে যান ফিফটি করে। ৩ চারে ৯০ বলে ৫১ রান করেন হৃদয়। পঞ্চম উইকেট অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ৪৩ রান তোলেন মিরাজ। দলীয় ১৫৮ রানে মিরাজ আউট হন। ২৭ বলে ১৭ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

১৬৫ রানে ষষ্ঠ উইকেট হারায় টিম টাইগার্স। মাহিদুল ফেরেন ৭৬ বলে ৪৬ রান করেন। ১৮২ রানে নুরুল হাসান সোহানের উইকেট হারায় লাল-সবুজের দল। ১০ বলে ৯ রান করেন।

পরে ঝড় তোলেন রিশাদ। ১ চার ও ২ ছক্কায় ১৩ বলে ২৬ রান করে আউট হন। ৪৯ তম ওভারে ১৯৮ রানে রিশাদের উইকেটের পাশাপাশি তাসকিনের উইকেটও হারায় বাংলাদেশ। পরে তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান মিলে দুইশ পার করেন। পরে ২০৭ রানে মোস্তাফিজ রানাআউট হলে ইনিংস থামে বাংলাদেশের। ৪ বলে ৯ রানে অপরাজিত থাকেন তানভীর ইসলাম।

ক্যারিবীয় বোলারদের হয়ে জেডেন সিলস তিন উইকটে নেন। রোস্টন চেজ ও জাস্টিন গ্রিভস নেন দুটি করে উইকেট।

Tags: ওয়ানডেওয়েস্ট ইন্ডিজবাংলাদেশমিরপুরমিরাজরিশাদলিড স্পোর্টসহৃদয়
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে রাস্তায় ফেলে মারধর
অপরাধ

ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে রাস্তায় ফেলে মারধর

জুন ১৩, ২০২৬
শিরোপা জয়ের আনন্দ ম্লান: আইপিএলের পরের আসরের প্রথম ম্যাচে নিষিদ্ধ টিম ডেভিড
ক্রিকেট

শিরোপা জয়ের আনন্দ ম্লান: আইপিএলের পরের আসরের প্রথম ম্যাচে নিষিদ্ধ টিম ডেভিড

জুন ৩, ২০২৬
আরসিবির শিরোপা জয়: বিরাটের কপালে আনুশকার চুমুর ছবি ভাইরাল
ক্রিকেট

আরসিবির শিরোপা জয়: বিরাটের কপালে আনুশকার চুমুর ছবি ভাইরাল

জুন ৩, ২০২৬
পরবর্তী পোস্ট

'কুমিল্লা বিভাগ' বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত

প্রজ্ঞাপন না আসা পর্যন্ত ক্লাস বন্ধ রাখার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শেষ হলো রান্নার প্রতিযোগিতা

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৪৮)
  • অন্যান্য খেলা (৩৫)
  • অপরাধ (৬৭)
  • অর্থনীতি (১০০)
  • আদালত (৯৫)
  • আন্তর্জাতিক (৭৮৫)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৮)
  • ক্রিকেট (৪১৪)
  • খেলা (৩৩৯)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৮১)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৮৪)
  • ধর্ম ও জীবন (২৪)
  • নারী (৩)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪৪)
  • ফুটবল (২৮১)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৫)
  • বাংলাদেশ (১,৭২৯)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (৩)
    • কুষ্টিয়া (৩)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৮)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৫৬)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৬)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (৫)
    • টাঙ্গাইল (১০)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৫)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৪)
    • ফেনী (২১)
    • বগুড়া (৭)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৯)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (২)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৭)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৮)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৯)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৯৪৪)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৫৪)
  • রাজনীতি (৪৭৯)
  • লাইফস্টাইল (১৪৫)
  • শিক্ষা (১৬২)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (৩)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (৫)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৪৯)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • অপূর্বর ‘হেডলাইন’ দিয়ে ৩ বছর পর ওটিটিতে ফিরছেন বিন্দু জুন ১৭, ২০২৬
  • ‘এই লোকটা এত ভালো খেলে কেন?’—মেসিতে বুঁদ বুবলী জুন ১৭, ২০২৬
  • ব্র্যাক ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ জুন ১৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান