সরকার ও শিক্ষক সমাজকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচনকে বিলম্বিত করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় শহিদ মিনারে চলমান অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, শিক্ষা উপদেষ্টাকে দ্রুত প্রত্যাহার করা না হলে আরও কর্মসূচি দেওয়া হবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির পাশাপাশি শ্রেণি কার্যক্রমও বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।


