Tuesday, July 7, 2026
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

সুদানে ৬ মাসে ৩৩০ শিশু হতাহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
July 6, 2026
আন্তর্জাতিক
0
সুদানে ৬ মাসে ৩৩০ শিশু হতাহত

সুদানে ৬ মাসে ৩৩০ শিশু হতাহত

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: আফ্রিকার দেশ সুদানে চলমান সংঘাতে চলতি বছরের প্রথম ছয় মাসেই অন্তত ৩৩০ শিশু নিহত কিংবা আহত হয়েছে। সোমবার (৬ জুলাই) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মাঝে চলমান এ সংঘাতে দেশটি শিশুদের জন্য দিন দিন আরও প্রাণঘাতী হয়ে উঠছে। ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, সুদানজুড়ে শিশুরা এমন এক যুদ্ধের নির্মম শিকার হচ্ছে, যা দিন দিন আরও রক্তক্ষয়ী রূপ নিচ্ছে।

ইউনিসেফের তথ্যমতে, দারফুর এবং কার্দোফান রাজ্যে সবচেয়ে বেশি শিশু হতাহতের ঘটনা ঘটছে। বিশেষ করে উত্তর কার্দোফানের রাজধানী আল-উবাইদ ও এর আশপাশের সার্বিক পরিস্থিতি বর্তমানে চরম উদ্বেগজনক। গত মে মাস থেকে এ রাজ্যে ড্রোন ও অন্যান্য হামলায় অন্তত ১৮ শিশু নিহত এবং ১৭ জন আহত হয়েছে। সুদানে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, “অধিকাংশ শিশুর জন্য এখন আর কোনো নিরাপদ জায়গা অবশিষ্ট নেই। সহিংসতা, বাস্তুচ্যুতি আর চরম বঞ্চনার এক অন্তহীন চক্রে আটকে পড়েছে তারা।” ঘরে, রাস্তায়, বাজারে, এমনকি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে গিয়েও শিশুরা হামলার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ক্রমাগত বোমাবর্ষণ ও বাস্তুচ্যুতির কারণে শিশুদের মনে গভীর ভয় ও মানসিক ট্রমা তৈরি হচ্ছে। চলমান সংঘাতে জোরপূর্বক যুদ্ধে জড়ানো, অপহরণ, যৌন সহিংসতা এবং স্কুল ও হাসপাতালে হামলার মতো মারাত্মক সব অপরাধের মুখোমুখি হচ্ছে শিশুরা। এদিকে আল-উবাইদ শহরে আরএসএফের হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সতর্ক করে বলেছে, শহরটির পরিণতি ২০২৫ সালে আরএসএফের দখলে যাওয়া উত্তর দারফুরের রাজধানী আল-ফাশিরের মতো ভয়াবহ হতে পারে। উল্লেখ্য, সামরিক ও আধা-সামরিক বাহিনীর ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া এই সংঘাতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের প্রাণহানি এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Africa CrisisChild Casualties SudanInternational News BDRSF vs Sudan Armed ForcesSheldon YettSudan ConflictUNICEF Reportআরএসএফইউনিসেফশিশু নিহতের খবরসুদান যুদ্ধ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস
অন্যান্য

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস

July 6, 2026
খামেনির জানাজায় ‘কিল ট্রাম্প’ স্লোগান
আন্তর্জাতিক

খামেনির জানাজায় ‘কিল ট্রাম্প’ স্লোগান

July 6, 2026
চীনের সঙ্গে আকাশ ও নৌপথে রাশিয়ার সপ্তাহব্যাপী যৌথ মহড়া শুরু
আন্তর্জাতিক

চীনের সঙ্গে আকাশ ও নৌপথে রাশিয়ার সপ্তাহব্যাপী যৌথ মহড়া শুরু

July 6, 2026
পরবর্তী পোস্ট
গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (50)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (73)
  • অর্থনীতি (102)
  • আদালত (102)
  • আন্তর্জাতিক (834)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (418)
  • খেলা (381)
  • চলচ্চিত্র (13)
  • চাকরি (86)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (29)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (316)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,815)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (3)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (983)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (480)
  • লাইফস্টাইল (152)
  • শিক্ষা (168)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (55)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস July 6, 2026
  • সুদানে ৬ মাসে ৩৩০ শিশু হতাহত July 6, 2026
  • সাভারে এনসিপি’র সমাবেশে ককটেল বিস্ফোরণ July 6, 2026
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান