জেলা প্রতিনিধি
টাংগাইল: টাঙ্গাইলের রসুলপুরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে অকেজো বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই কার্যক্রম চলাকালীন নিরাপত্তার স্বার্থে আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে সর্বসাধারণ ও যানবাহন চলাচল পরিহার করার অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং এলাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত দিনগুলোতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিস্ফোরক ধ্বংসকরণ কাজ চলবে। এই সময়ের মধ্যে স্থানীয় জনগণ ও যানবাহনকে দুর্ঘটনাস্থল বা ফায়ারিং রেঞ্জ এলাকা এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






