রবিবার, মে ৩১, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম অন্যান্য খেলা

সিলেকশন দ্বন্দ্বে কমনওয়েলথ টিটিতে নেই দেশের শীর্ষ খেলোয়াড়রা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৬
অন্যান্য খেলা, খেলা
0
সিলেকশন দ্বন্দ্বে কমনওয়েলথ টিটিতে নেই দেশের শীর্ষ খেলোয়াড়রা

সিলেকশন দ্বন্দ্বে কমনওয়েলথ টিটিতে নেই দেশের শীর্ষ খেলোয়াড়রা

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক

ঢাকা: গত বছর সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র দ্বৈতে রৌপ্য জিতে ইতিহাস রচনা করেছিলেন বাংলাদেশের জাভেদ আহমেদ ও খৈ খৈ মারমা। অথচ আসন্ন কমনওয়েলথ টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপের দলেই নেই তারা! শুধু জাভেদ ও খৈ খৈ নন, সিলেকশন ও র‍্যাংকিং নিয়ে দ্বন্দ্বের জেরে রামহিম, হৃদয়, মৌ, সোমা ও ঐশীর মতো শীর্ষ খেলোয়াড়দের কেউই খেলছেন না এই টুর্নামেন্টে। শীর্ষ তারকাদের অনুপস্থিতিতে সম্পূর্ণ নতুন ও অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েই দিল্লিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপের দল নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে শীর্ষ খেলোয়াড় জাভেদ বলেন, ‘ফেডারেশন এই টুর্নামেন্টের জন্য আমাদের সিলেকশন খেলতে বলেছিল। আমরা বলেছিলাম সিলেকশনের পরিবর্তে র‍্যাংকিংয়ের ভিত্তিতে দল গড়া হোক। কিন্তু তারা আমাদের অনুরোধ গ্রহণ করেনি। সিলেকশনে শীর্ষ কোনো খেলোয়াড়ই অংশগ্রহণ করেনি।’ নারী ইভেন্টের অন্যতম শীর্ষ খেলোয়াড় মৌ বলেন, ‘গেমসের সময় আমরা সিলেকশন খেলে থাকি। কিন্তু টিটির সাধারণ টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে র‍্যাংকিং প্রাধান্য পাওয়া উচিত। একজন খেলোয়াড় সারা বছর খেলে শীর্ষ র‍্যাংকিং অর্জন করার পর তার যদি গুরুত্বই না থাকে, তাহলে আর র‍্যাংকিং করে লাভ কী!’

এদিকে, খেলোয়াড়দের এই অবস্থানকে একপ্রকার ‘বিদ্রোহ’ হিসেবে দেখছেন টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ সনেট। তিনি বলেন, ‘সোমা, মৌ, হৃদয়, জাভেদরা আমাদের চিঠি দিয়ে জানিয়েছে যে তারা সিলেকশনে অংশ নেবে না। চার-পাঁচ দিন ধরে সিলেকশন হয়েছে, আমরা আশা করেছিলাম তারা আসবে, কিন্তু শেষ পর্যন্ত আসেনি। ফেডারেশনের সিস্টেমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তারা এক প্রকার বিদ্রোহই করেছে, এরপরও আমরা বিষয়টি অলিম্পিক বা মন্ত্রণালয়কে জানাইনি, কারণ তারা আমাদেরই সন্তান।’

আগামী ২৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ। সিলেকশনের ভিত্তিতে ছেলেদের বিভাগে সাব্বির, মাসুদ রানা পরাগ, সাকিব, সাগর আলী এবং নারী বিভাগে বৈশাখী, অনিকা, আসমা, রাফিয়া ও লক্ষ্মী এই টুর্নামেন্টের জন্য নির্বাচিত হয়েছেন, যাদের অনেকেই জুনিয়র জাতীয় দলেও খেলেননি। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটের বাইরের ক্রীড়াবিদদেরও বেতনের আওতায় এনেছেন, যেখানে টিটির শীর্ষ খেলোয়াড়রাও রয়েছেন। সিলেকশনে অংশ না নিয়ে জাতীয় দলের বাইরে চলে যাওয়ায় এখন এই শীর্ষ খেলোয়াড়দের ক্রীড়া ভাতা হারানোর শঙ্কাও তৈরি হয়েছে।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Bangla FlowCommonwealth TT ChampionshipJaved AhmedSports News BDTable Tennis Bangladeshকমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপখেলাধুলাটেবিল টেনিসসিলেকশন দ্বন্দ্ব
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

রেকর্ডের বরপুত্র ১৫ বছরের সূর্যবংশী
ক্রিকেট

রেকর্ডের বরপুত্র ১৫ বছরের সূর্যবংশী

মে ৩১, ২০২৬
আর্জেন্টিনা-ব্রাজিলের ফিউশন জার্সিতে দীঘি
খেলা

আর্জেন্টিনা-ব্রাজিলের ফিউশন জার্সিতে দীঘি

মে ৩১, ২০২৬
ব্যর্থতার দায়ে এসি মিলান থেকে বরখাস্ত কোচ অ্যালেগ্রি
খেলা

ব্যর্থতার দায়ে এসি মিলান থেকে বরখাস্ত কোচ অ্যালেগ্রি

মে ২৬, ২০২৬
পরবর্তী পোস্ট
রেকর্ডের বরপুত্র ১৫ বছরের সূর্যবংশী

রেকর্ডের বরপুত্র ১৫ বছরের সূর্যবংশী

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৪৪)
  • অন্যান্য খেলা (৩৪)
  • অপরাধ (৬৩)
  • অর্থনীতি (১০০)
  • আদালত (৯১)
  • আন্তর্জাতিক (৭৪৫)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৪১০)
  • খেলা (৩১১)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৭৫)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৮২)
  • ধর্ম ও জীবন (২৩)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪৩)
  • ফুটবল (২৬১)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৫)
  • বাংলাদেশ (১,৬৫০)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (৩)
    • কুষ্টিয়া (৩)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৫২)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (৫)
    • টাঙ্গাইল (১০)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৫)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৪)
    • ফেনী (২১)
    • বগুড়া (৬)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৯)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৭)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৮)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৯১৩)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৫২)
  • রাজনীতি (৪৭৩)
  • লাইফস্টাইল (১৪০)
  • শিক্ষা (১৫৪)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (৩)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (৫)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৪৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • রেকর্ডের বরপুত্র ১৫ বছরের সূর্যবংশী মে ৩১, ২০২৬
  • সিলেকশন দ্বন্দ্বে কমনওয়েলথ টিটিতে নেই দেশের শীর্ষ খেলোয়াড়রা মে ৩১, ২০২৬
  • আর্জেন্টিনা-ব্রাজিলের ফিউশন জার্সিতে দীঘি মে ৩১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান