বুধবার, জুন ১৭, ২০২৬

Tag: লিওনেল মেসি হ্যাটট্রিক

মেসিময় শুরুতে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মেসিময় শুরুতে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ঢাকা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের মিশন শুরু করতে নেমে আর্জেন্টিনার শুরুটা হলো পুরোপুরি মেসিময়। তার জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়াকে ...

স্পোর্টস ডেস্ক
ঢাকা: বেশ কয়েকটি বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিলেন লিওনেল মেসি। আর আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ইতিহাস সৃষ্টি করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপে খেলার অনন্য ও অবিস্মরণীয় রেকর্ড এখন এককভাবে মেসির দখলে। তবে শুধু মাঠে নেমেই রেকর্ডের খাতা বন্ধ করেননি এলএমটেন, বল পায়ে রচনা করেছেন জাদুকরী এক মহাকাব্য!
আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচে রীতিমতো গোল উৎসবে মেতে ওঠেন মেসি। প্রতিপক্ষের রক্ষণভাগ ধসিয়ে দিয়ে একে একে তিনবার বল জালে জড়িয়ে পূর্ণ করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। আর এই অতিমানবীয় হ্যাটট্রিকের সুবাদেই তিনি ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় মাইলফলকটি। বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৬, যা দিয়ে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে স্পর্শ করে ফেললেন। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে এসে উদ্বোধনী ম্যাচেই এমন বিধ্বংসী হ্যাটট্রিক প্রমাণ করে, এই আসরেও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে কতটা মরিয়া এই ফুটবল জাদুকর।  বাংলাফ্লো/এফআইআর

মেসির জোড়া বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক ঢাকা: বেশ কয়েকটি বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিলেন লিওনেল মেসি। আর আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার ...

বিভাগ