বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশে হামের প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩২ জন। আজ রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ৭ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। এই পরিসংখ্যানে সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা গেছে ঢাকা বিভাগে।
হাম পরিস্থিতির সার্বিক চিত্র (১৫ মার্চ – ৭ জুন):
মোট মৃত্যু: ৬২০ শিশু (নিশ্চিতভাবে হামে ৯১ জন এবং উপসর্গ নিয়ে ৫২৯ জন)।
মোট আক্রান্ত (পরীক্ষায় প্রমাণিত): ৯ হাজার ৬৮৬ জন।
উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি: ৭৯ হাজার ১২ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু: ঢাকা বিভাগে (মৃত্যু ২৭৫ জন এবং আক্রান্ত ৪৩ হাজার ৬৫৩ জন)।
বাংলাফ্লো/এফআইআর




