বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

গুলিবিদ্ধ’ হওয়ার খবর ভুয়া: গণমাধ্যমকে সতর্ক করলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬
বাংলাদেশ
0
গুলিবিদ্ধ’ হওয়ার খবর ভুয়া: গণমাধ্যমকে সতর্ক করলেন প্রেস সচিব

গুলিবিদ্ধ’ হওয়ার খবর ভুয়া: গণমাধ্যমকে সতর্ক করলেন প্রেস সচিব

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর ও যাচাই-বাছাইহীন সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, গত ১৮ মাস ধরে দেশের গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে। কিন্তু এর বিনিময়ে সরকার তাদের কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করলেও বারবার মৌলিক সাংবাদিকতায় যাচাই-বাছাইয়ের ব্যর্থতার চিত্র ফুটে উঠছে।

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতা ও হাদির দীর্ঘদিনের সহচর আবদুল্লাহ আল জাবের পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন। এ সময় আরও বহু কর্মী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তবে জাবেরকে হাসপাতালে নেওয়ার পথে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে দাবি করা হয় তিনি ‘গুলিবিদ্ধ’ হয়েছেন। প্রেস সচিব উল্লেখ করেন, ‘গুলিবিদ্ধ’ শব্দটি অত্যন্ত সংবেদনশীল ও গভীর অর্থবোধক, যা মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। দুর্ভাগ্যজনকভাবে, দেশের বড় বড় টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই ওই ফেসবুক পোস্টকে সত্য ধরে নিয়ে ফটোকার্ড ও শিরোনামে জাবেরের গুলিবিদ্ধ হওয়ার খবর প্রচার করে, যা ছিল সম্পূর্ণ গুজব।

সরকার তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) স্পষ্ট জানায়, ঘটনাস্থলে কোনো গুলি ছোড়া হয়নি। এমনকি অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় পুলিশ এখন আর প্রাণঘাতী অস্ত্র বহন করে না। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকও নিশ্চিত করেন যে, জাবেরসহ কোনো আন্দোলনকারীই গুলিবিদ্ধ হননি। প্রেস সচিব শফিকুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ভুল সংবাদ সহিংসতা উসকে দিতে পারে, দাঙ্গা সৃষ্টি করতে পারে এবং জনজীবনে অরাজকতা ডেকে আনতে পারে। তার মতে, গতাকালের ঘটনায় অনেক সংবাদমাধ্যম মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে এবং তারা কেবল ‘ক্লিকবেইট’-এর ফাঁদে পা দেয়নি, বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

প্রেস সচিব তার বক্তব্যে অতীতের একটি ঘটনার উদাহরণ টেনে বলেন, এর আগে মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনার পর ভুল ও অতিরঞ্জিত সংবাদ পরিবেশনের কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল। সে সময় উচ্ছৃঙ্খল জনতা স্কুলের ভেতরে কয়েকজন উপদেষ্টা ও কর্মকর্তাকে নয় ঘণ্টার বেশি আটকে রেখেছিল এবং সচিবালয়ে ভাঙচুর চালিয়েছিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, গতকালের বেপরোয়া সাংবাদিকতা প্রায় একই ধরনের পরিস্থিতির জন্ম দিতে যাচ্ছিল। সাংবাদিকদের দায়িত্ববোধের বিষয়ে শফিকুল আলম বলেন, সরকার, রাজনীতিক ও প্রভাবশালীদের দায়িত্বশীলতার কথা বলতে সাংবাদিকরা প্রায়ই সোচ্চার হন। কিন্তু নিজেদের ক্ষেত্রে আয়নায় তাকানোর সময় এলে অনেকেই চোখ ফিরিয়ে নেন।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Clickbait JournalismDMPFake NewsInqilab ManchaMedia EthicsShafiqul Alamভুয়া খবরশফিকুল আলম
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকারসাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার
বাংলাদেশ

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার
বাংলাদেশ

সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন
বাংলাদেশ

নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

সেপ্টেম্বর ১৭, ২০২৬
পরবর্তী পোস্ট
মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘টক্সিক’

মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘টক্সিক’

‘নীলচক্র’ এখন ‘চক্রব্যূহ’: ইউটিউবে ফাঁস আরিফিন শুভর সিনেমা

‘নীলচক্র’ এখন ‘চক্রব্যূহ’: ইউটিউবে ফাঁস আরিফিন শুভর সিনেমা

চুপিসারে বিয়ে সারলেন জনপ্রিয় উপস্থাপিকা ও ইনফ্লুয়েন্সার স্মিতা

চুপিসারে বিয়ে সারলেন জনপ্রিয় উপস্থাপিকা ও ইনফ্লুয়েন্সার স্মিতা

প্রস্তাবিত সংবাদ

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকারসাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সাংবাদিকদের অবদানেই গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের অবদানেই গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

সেপ্টেম্বর ১৭, ২০২৬
আমেরিকা থেকে মৌসুমীর ভিডিও বার্তা

আমেরিকা থেকে মৌসুমীর ভিডিও বার্তা

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নারীদের উদ্দেশে সাফা কবির: 'নিজের জায়গা তৈরি করো'

নারীদের উদ্দেশে সাফা কবির: ‘নিজের জায়গা তৈরি করো’

সেপ্টেম্বর ১৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (984)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (445)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (89)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,155)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,141)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বলিউড সংবাদ বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান