বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সাফ জানিয়ে দিয়েছে যে, আগামী ২১ জানুয়ারির আগে কোনো প্রার্থী বা দল নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবে না। সোমবার (৫ জানুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি প্রচারণায় অংশ নিতে পারবেন না। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই কেবল আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা যাবে বলে ইসি সবাইকে স্মরণ করিয়ে দিয়েছে। গত ১১ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগেই অর্থাৎ ১০ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচার কার্যক্রম সমাপ্ত করতে হবে বলে ইসি সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






