স্পোর্টস ডেস্ক
ঢাকা: গ্যালারিতে তখন হাজারো করতালির গর্জন। মাঠের দৃশ্যপট দেখে কিছুক্ষণের জন্য মনে হতে পারে—মেট্রোপলিটন কোনো স্টেডিয়ামে ইন্টার মায়ামির খেলা চলছে! মাঝমাঠ বা মিডফিল্ড থেকে বল বাড়ালেন রদ্রিগো ডি পল। চিরচেনা ভঙ্গিতে সেই বল নিয়ন্ত্রণে নিয়ে চিতা বাঘের গতিতে এগিয়ে গেলেন লিওনেল মেসি। এরপর বক্সের প্রায় ২৫ গজ দূর থেকে নিলেন বাঁ পায়ের সেই ট্রেডমার্ক বাঁকানো শট। প্রতিপক্ষের গোলরক্ষককে পুরোপুরি পরাস্ত করে বল যখন জালে জড়াল, তখন উল্লাসে মাতল পুরো স্টেডিয়াম।
একই ক্লাবে খেলা দুই সতীর্থ যেন মায়ামির সেই চেনা রসায়ন এবার হুবহু ফুটিয়ে তুললেন বিশ্বমঞ্চে। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই দেখা মিলল এই মহাজাদুকরী মুহূর্তের। মেসির এই চোখধাঁধানো গোলের ওপর ভর করেই প্রথমার্ধ শেষে আলজেরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বাংলাফ্লো/এফআইআর




