আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তরুণ সমাজ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনে সংহতি জানাতে এসে এবার পুলিশের হাতে আটক হলেন জনপ্রিয় বলিউড তারকা ইমরান খান। শনিবার দিল্লির বিক্ষোভ এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়।
জানা যায়, নির্বাচন কমিশনের সংস্কার ও স্বচ্ছতার দাবিতে রাজপথে নামা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ‘জানে তু ইয়া জানে না’ খ্যাত এই অভিনেতা। তিনি শনিবার আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে যন্তর মন্তরের উদ্দেশ্যে রওনা হলে ব্যারিকেড এলাকায় পুলিশ তাকে আটকে দেয়। একপর্যায়ে বাকবিতণ্ডার পর পুলিশ তাকে বলপ্রয়োগ করে আটক করে নিয়ে যায়।
আটকের আগে সাংবাদিকদের ইমরান খান বলেন, ‘দেশের তরুণরা তাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমেছে। তাদের ওপর পুলিশি নিপীড়ন চালিয়ে কোনোভাবেই কণ্ঠরোধ করা যাবে না।’ একজন জনপ্রিয় মূলধারার বলিউড তারকার এমন আটক হওয়ার ঘটনা ভারতের রাজনীতি ও বিনোদন অঙ্গনে নতুন তোলপাড় সৃষ্টি করেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












