বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ডা. জাহিদ হোসেন দেশনেত্রীর স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করবেন।
এদিকে, খালেদা জিয়ার চিকিৎসাধীন থাকাকে কেন্দ্র করে গত রাত থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসাতে দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী ও তাদের স্বজনদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং হাসপাতালের আশপাশে অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের হাসপাতালের সামনে ভিড় করতে দেওয়া হচ্ছে না।
বাংলাফ্লো/এফআইআর






