ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। গত ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের স্নাতক/স্নাতকোত্তর অথবা এম.কম/এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস (এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট)-এ দক্ষতা থাকা আবশ্যক। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতাসম্পন্ন প্রার্থীদের মধ্যে এভিয়েশন শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
ফুলটাইম এই চাকরিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল বাংলাদেশের যেকোনো জায়গায় হতে পারে।
আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা টি/এ, বিমা, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নভোএয়ারের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.flynovoair.com) বা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২১ নভেম্বর ২০২৬।
বাংলাফ্লো/এম এইচ এইচ












