ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: সরকারি চাকরিপ্রত্যাশী ও ডিপ্লোমা-স্নাতক প্রকৌশলীদের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগর সংস্থাটির রাজস্ব খাতভুক্ত নবম ও দশম গ্রেডের ৬টি ক্যাটাগরির শূন্য পদে মোট ১৮ জন সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম গ্রেডে সহকারী প্রকৌশলী (পুর) পদে ৬ জন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ২ জন এবং সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ১ জন নিয়োগ পাবেন। এসব পদের জন্য সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতনস্কেল হবে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
এছাড়া দশম গ্রেডে উপসহকারী প্রকৌশলী (পুর) পদে ৫ জন, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৩ জন এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ১ জন নেওয়া হবে। এই পদগুলোর শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং বেতনস্কেল নির্ধারণ করা হয়েছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলি ও যোগ্যতা পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা এই পদগুলোতে আবেদন করার সুযোগ পাবেন। সরকারি বিধি মোতাবেক নির্ধারিত বয়সসীমার নারী ও পুরুষ উভয়ের জন্যই রয়েছে আবেদনের সুযোগ।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত নির্ধারিত অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় ফি জমা দিতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
বাংলাফ্লো/এম এইচ এইচ
স









