বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

শিল্পপতি আদানিকে বাঁচাতে ভারতের ৩৯০ কোটি ডলারের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রে দুর্নীতি ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর বিপুল ঋণ সংকটে পড়েছিলেন ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি। মার্কিন ও ইউরোপীয় ব্যাংকগুলো ঋণ দিতে অনীহা প্রকাশ করলেও ভারত সরকার তার জন্য তৈরি করেছিল বিশেষ সহায়তা পরিকল্পনা— এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট।

শুক্তবার (২৪ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, ভারতের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (ডিএফএস), রাষ্ট্রীয় মালিকানাধীন লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়া (এলআইসি) এবং সরকারি নীতি-গবেষণা সংস্থা নীতি আয়োগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই পরিকল্পনা তৈরি করা হয়। এর লক্ষ্য ছিল এলআইসির তহবিল থেকে আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৩৯০ কোটি ডলার বিনিয়োগের ব্যবস্থা করা।

আদানির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতে বিতর্ক চলছে। আদানিকে মোদির রাজনৈতিক মিত্র ও অর্থনৈতিক পৃষ্ঠপোষক হিসেবে দেখা হয়, বিশেষ করে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় থেকেই তাদের সম্পর্কের সূচনা। মোদি যখন ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হন, তখন আদানি গ্রুপের ব্যবসায়িক সাম্রাজ্য দ্রুত সম্প্রসারিত হতে শুরু করে— জ্বালানি, বন্দর, বিমানবন্দর থেকে শুরু করে অবকাঠামো ও প্রতিরক্ষা খাতেও। সমালোচকরা মনে করেন, সরকারের নীতি ও সিদ্ধান্তগুলো অনেক ক্ষেত্রেই আদানি গ্রুপের জন্য সুবিধাজনকভাবে নেওয়া হয়েছে।

এই বিনিয়োগ অনুমোদনের সময়, অর্থাৎ চলতি বছরের মে মাসে, আদানির বন্দর-সংক্রান্ত কোম্পানিকে প্রায় ৫৮৫ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করতে হতো বিদ্যমান ঋণ পরিশোধের জন্য। পরবর্তীতে আদানি গ্রুপ ঘোষণা দেয়, এই অর্থের পুরোটা দিয়েছে একক বিনিয়োগকারী এলআইসি— যা বিরোধী দল ও অর্থনীতিবিদদের তীব্র সমালোচনার মুখে পড়ে। সরকারি তহবিলের অপব্যবহার বলে সমালোচকদের অভিযোগ, কিন্তু সরকারপক্ষ বলছে— এটি ভারতের অর্থনৈতিক স্থিতি ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির একটি কৌশল।

ওয়াশিংটন পোস্টের হাতে আসা ডিএফএসের অভ্যন্তরীণ নথিতে লেখা রয়েছে, পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য ছিল আদানি গ্রুপের প্রতি আস্থা প্রদর্শন করা এবং অন্যান্য বিনিয়োগকারীদের উৎসাহিত করা। নথিতে আদানিকে বর্ণনা করা হয়েছে দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোক্তা হিসেবে, যার প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও অসাধারণ স্থিতিশীলতা দেখিয়েছে।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের বিশ্লেষণ অনুযায়ী, এই বিনিয়োগ ঝুঁকিপূর্ণও বটে। কারণ, ২০২৩ সালে হিন্ডেনবার্গ রিসার্চ নামের একটি মার্কিন সংস্থা আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের অভিযোগ তোলে। সেই প্রতিবেদন প্রকাশের পর এলআইসির বিনিয়োগমূল্য প্রায় ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার কমে যায়, যদিও ২০২৪ সালের মার্চ নাগাদ এর কিছুটা পুনরুদ্ধার হয়।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) গত বছর আদানি, তার ভাতিজা সাগর আদানি এবং ছয় সহযোগীর বিরুদ্ধে মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা ও ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ আনে। একই দিনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আদানি ও সাগর আদানির বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করে।

তবে এই ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি ভারতের অর্থ মন্ত্রণালয়, এলআইসি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর। আদানি গ্রুপ অবশ্য সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেছে, আমরা আইন মেনে চলা প্রতিষ্ঠান এবং আমাদের প্রবৃদ্ধি মোদি নেতৃত্বের আগেই শুরু হয়েছিল।

Tags: গৌতম আদানিভারত
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার
আন্তর্জাতিক

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

মার্চ ১৮, ২০২৬
তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত খামেনির 'ডানহাত' আলী লারিজানি
আন্তর্জাতিক

তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত খামেনির ‘ডানহাত’ আলী লারিজানি

মার্চ ১৮, ২০২৬
সৌদি আরব, কুয়েত ও ইরাকে একযোগে ড্রোন ও রকেট হামলার ঘটনা
আন্তর্জাতিক

সৌদি আরব, কুয়েত ও ইরাকে একযোগে ড্রোন ও রকেট হামলার ঘটনা

মার্চ ১৮, ২০২৬
পরবর্তী পোস্ট

আইন উপদেষ্টার নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা

যে কারণে ৪১ বছর বয়স পর্যন্ত মিয়ামিতে খেলবেন মেসি

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬০০)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৮৮)
  • খেলা (২৩৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (৫২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৩৯)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৭৭)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭২১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৪)
  • শিক্ষা (১২৪)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার মার্চ ১৮, ২০২৬
  • ‘রাক্ষস’ সিনেমার নতুন গান ‘তুমি ছাড়া’ প্রকাশ্যে মার্চ ১৮, ২০২৬
  • রুমিন ফারহানার সঙ্গে এক ফ্রেমে ভাবনা মার্চ ১৮, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান