ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেক্রেটারিয়াল অ্যান্ড কর্পোরেট গভর্ন্যান্স বিভাগে ‘জেনারেল ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১২ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এবং এটি ঢাকায় অফিসভিত্তিক ফুলটাইম চাকরি। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এ পদের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীর বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের আইন বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি (এলএল.বি./এলএল.এম.) থাকতে হবে। পাশাপাশি কোম্পানি সেক্রেটারি সংক্রান্ত কার্যপদ্ধতি, বিধিবদ্ধ পরিপালন, কর্পোরেট গভর্ন্যান্স, বোর্ড প্রশাসন, খসড়া প্রণয়ন, গবেষণা এবং উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৩ থেকে ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বিকাশের অফিশিয়াল ওয়েবসাইট (bkash.com) বা নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে ২৩ নভেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












