রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম প্রবাস সংবাদ

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০২৬
প্রবাস সংবাদ, বাংলাদেশ
0
জামিল ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

জামিল ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

0
শেয়ার হয়েছে
9
দেখা হয়েছে

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে। মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

চিঠিতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণ করার জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থাকতে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে অনুযায়ী, মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের হয়ে এই মরণোত্তর ডিগ্রি গ্রহণ করবেন।

জানাজা ও মরদেহ দেশে ফেরানো

 স্থানীয় সময় আজ বুধবার (৬ মে) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। দুবাই হয়ে আগামী ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

নিখোঁজ ও মর্মান্তিক পরিণতি

 খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) সেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন।

গত ১৬ এপ্রিল তারা দুজন নিখোঁজ হন। তাদের মোবাইল ফোন টানা বন্ধ পেয়ে এবং কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন পরিবার বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের শরণাপন্ন হয়।

গ্রেপ্তার ও অভিযোগ 

এই জোড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনা ফেলার কয়েকটি কালো ব্যাগের ভেতর থেকে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়। এই নৃশংস ঘটনায় হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যার দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Bangla FlowExpatriate News BDJamil Ahmed LimonNahida Sultana BrishtiPosthumous PhDUSA Crime NewsUSF Bangladeshi Studentsপ্রবাস সংবাদবাংলাদেশি শিক্ষার্থী খুনমরণোত্তর পিএইচডিযুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সেপ্টেম্বর ২০, ২০২৬
মায়ের আইফোন নিয়ে বের হয়ে নিখোঁজ, মিলল কিশোরের রক্তাক্ত মরদেহ
অপরাধ

মায়ের আইফোন নিয়ে বের হয়ে নিখোঁজ, মিলল কিশোরের রক্তাক্ত মরদেহ

সেপ্টেম্বর ১৯, ২০২৬
জলবায়ু ঝুঁকি ও ঋণচক্রের ফাঁদে বাংলাদেশ
অর্থনীতি

জলবায়ু ঝুঁকি ও ঋণচক্রের ফাঁদে বাংলাদেশ

সেপ্টেম্বর ১৯, ২০২৬
পরবর্তী পোস্ট
‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল’—বিধ্বংসী লুকে শাকিব খান

‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল’—বিধ্বংসী লুকে শাকিব খান

সরকার গঠনে জোট ভারী করছেন থালাপতি বিজয়

সরকার গঠনে জোট ভারী করছেন থালাপতি বিজয়

ইরফান খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেল ২৫ বছর আগের সিনেমা

ইরফান খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেল ২৫ বছর আগের সিনেমা

প্রস্তাবিত সংবাদ

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

সেপ্টেম্বর ২০, ২০২৬
পানির নিচে ছবি-ভিডিও তোলার সুবিধাসহ টেকনোর নতুন ফোন

পানির নিচে ছবি-ভিডিও তোলার সুবিধাসহ টেকনোর নতুন ফোন

সেপ্টেম্বর ২০, ২০২৬
এআইয়ের ধাক্কায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের নতুন গন্তব্য চিপ শিল্প

এআইয়ের ধাক্কায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের নতুন গন্তব্য চিপ শিল্প

সেপ্টেম্বর ২০, ২০২৬
শুটিংয়ে অনাকাঙ্ক্ষিত প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

শুটিংয়ে অনাকাঙ্ক্ষিত প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সেপ্টেম্বর ২০, ২০২৬
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (984)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (447)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (342)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,161)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,146)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে সেপ্টেম্বর ২০, ২০২৬
  • পানির নিচে ছবি-ভিডিও তোলার সুবিধাসহ টেকনোর নতুন ফোন সেপ্টেম্বর ২০, ২০২৬
  • এআইয়ের ধাক্কায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের নতুন গন্তব্য চিপ শিল্প সেপ্টেম্বর ২০, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান