বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেনাসদরে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দুদেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। উল্লেখ্য, নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে গত ১২ জানুয়ারি ঢাকায় আসেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এর আগে চার বছর আগে তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলরের দায়িত্ব পালন করেছিলেন, ফলে ঢাকার সঙ্গে তার পূর্বপরিচয় রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






