আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: আন্তর্জাতিক অঙ্গনের আটটি বড় সংঘাত ও যুদ্ধাবস্থা সফলভাবে সামাল দেওয়ার দাবি তুলে এবারের নোবেল শান্তি পুরস্কার নিজেরই পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নরওয়ের নোবেল কমিটি তাকে এই পুরস্কার শেষ পর্যন্ত দেবে কি না, তা নিয়ে প্রকাশ্যে সংশয় প্রকাশ করেছেন তিনি।
এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আমার যে অবদান, তাতে নোবেল শান্তি পুরস্কারটি আমারই প্রাপ্য। কিন্তু তারা কি আমাকে দেবে? আমি নিশ্চিত নই।’ ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর বিশ্বের একাধিক জটিল সংকট সমাধানে তিনি সরাসরি কূটনৈতিক ভূমিকা রেখেছেন।
যদিও ট্রাম্পের এমন দাবি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সমালোচকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা এখনও বাস্তবায়িত হয়নি; উপরন্তু মধ্যপ্রাচ্যে ইরান ও হুথিদের সঙ্গে সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি করেছে। উল্লেখ্য, এ বছর নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য দৌড়ে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও এগিয়ে রয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










