রবিবার, নভেম্বর ২২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান জব্দ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬
আন্তর্জাতিক
0
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান জব্দ

বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান জব্দ

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করা একটি বিদেশি জাহাজ থেকে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর ইন্দোনেশিয়ার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি আটক করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) বেলাওয়ানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১ (কোডারেল-১)-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা এ তথ্য নিশ্চিত করেন।

রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, চীন থেকে বাংলাদেশে যাওয়ার পথে জাহাজটি জ্বালানি সংগ্রহের জন্য বেলাওয়ান জলসীমায় অবস্থান করছিল। এ সময় ইন্দোনেশিয়ান নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যরা এমভি স্টার লাইনের অস্বাভাবিক গতিবিধি এবং নির্ধারিত পথের বাইরে চলাচল লক্ষ করেন। সন্দেহ হওয়ায় জাহাজটির সঙ্গে যোগাযোগ করা হলে নথিপত্র ও পণ্যসামগ্রীতে অসংগতি ধরা পড়ে, যার ভিত্তিতে কোডারেল-১ সদর দফতরের সমন্বয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশি অভিযানে জাহাজটিতে থাকা মোট ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টি কনটেইনারে কৌশলগত রাসায়নিক পদার্থ ‘সোডিয়াম পারক্লোরেট’ পাওয়া যায়। অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত বিপজ্জনক এই রাসায়নিকের মোট পরিমাণ ৪০৫ টন বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।

তদন্তে জাহাজটির নথিপত্রেও বড় ধরনের অসংগতি মিলেছে। নথিতে এমভি স্টার লাইনের আইএমও নম্বর ৮৩৫৬৯৬২, আনুষ্ঠানিক নম্বর ১৯০২৩৮৪ এবং কল সাইন ডি-৬এ৪৩৮৪ উল্লেখ থাকলেও ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত মেয়াদ থাকা নথিগুলোর বৈধতা স্থগিত (সাসপেন্ডেড) অবস্থায় শনাক্ত হয়েছে। জাহাজটির প্রশাসনিক নথি, সমুদ্রপথে চলাচলের বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহনের বিধিমালা মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের শনাক্তে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: ৪০৫ টন বিস্ফোরক উপাদানBangla FlowBangladesh NewsIndonesia NavyMV Star LineSodium Perchlorateআন্তর্জাতিক সংবাদইন্দোনেশিয়া নৌবাহিনীএমভি স্টার লাইনচীন থেকে বাংলাদেশবাংলাদেশগামী জাহাজবেলাওয়ান জলসীমাসোডিয়াম পারক্লোরেট
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন গুঁড়িয়ে দিল ইরান
আন্তর্জাতিক

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন গুঁড়িয়ে দিল ইরান

নভেম্বর ২১, ২০২৬
ইউক্রেনে ৪ শতাধিক ড্রোন ও ১১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া
আন্তর্জাতিক

ইউক্রেনে ৪ শতাধিক ড্রোন ও ১১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

নভেম্বর ২১, ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় চমক
আন্তর্জাতিক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় চমক

নভেম্বর ১৯, ২০২৬

প্রস্তাবিত সংবাদ

বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান জব্দ

বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান জব্দ

নভেম্বর ২২, ২০২৬
জিয়াউল আহসানের গুম-খুন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক কবে?

জিয়াউল আহসানের গুম-খুন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক কবে?

নভেম্বর ২২, ২০২৬
লস অ্যাঞ্জেলেসে সেরা অভিনেত্রী হলেন বাংলাদেশের নাজিফা তুষি

লস অ্যাঞ্জেলেসে সেরা অভিনেত্রী হলেন বাংলাদেশের নাজিফা তুষি

নভেম্বর ২২, ২০২৬
ভারতে রণবীরের ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

ভারতে রণবীরের ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

নভেম্বর ২২, ২০২৬
পাভেলের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ, ২০ লাখ ক্ষতি

পাভেলের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ, ২০ লাখ ক্ষতি

নভেম্বর ২২, ২০২৬
শ্রদ্ধার কাছে কেন ক্ষমা চাইলেন সালমান খান?

শ্রদ্ধার কাছে কেন ক্ষমা চাইলেন সালমান খান?

নভেম্বর ২২, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (6)
  • অন্যান্য (57)
  • অন্যান্য খেলা (38)
  • অপরাধ (95)
  • অর্থনীতি (113)
  • আদালত (121)
  • আন্তর্জাতিক (1,073)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (441)
  • খেলা (483)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (116)
  • জনপদ (225)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (98)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (4)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (47)
  • ফুটবল (360)
  • বরিশাল (13)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,352)
    • কক্সবাজার (26)
    • কিশোরগঞ্জ (25)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (11)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (18)
    • গোপালগঞ্জ (15)
    • চট্টগ্রাম (66)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (7)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (3)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (18)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (52)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (5)
    • নারায়ণগঞ্জ (8)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (4)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (11)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (3)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (6)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (16)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,321)
  • বিশেষ (2)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (63)
  • রাজনীতি (505)
  • লাইফস্টাইল (197)
  • শিক্ষা (206)
  • শিল্প সাহিত্য (11)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (73)

বিষয়সমূহ

Bangladesh News Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন খবর বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান জব্দ নভেম্বর ২২, ২০২৬
  • জিয়াউল আহসানের গুম-খুন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক কবে? নভেম্বর ২২, ২০২৬
  • লস অ্যাঞ্জেলেসে সেরা অভিনেত্রী হলেন বাংলাদেশের নাজিফা তুষি নভেম্বর ২২, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান