মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

আইনি সুরক্ষার দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৬
আন্তর্জাতিক
0
আইনি সুরক্ষার দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ ট্রাম্প

আইনি সুরক্ষার দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ ট্রাম্প

0
শেয়ার হয়েছে
6
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: লেখিকা ই জিন ক্যারলের দায়ের করা মানহানি মামলায় ৮৩.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা থেকে নিষ্কৃতি পেতে এবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, মার্কিন বিচার বিভাগও (ডিওজে) এই রায় বাতিলের পক্ষে আলাদাভাবে একটি আবেদন জমা দিয়েছে।

ট্রাম্পের আইনজীবী শিবিরের মূল যুক্তি হলো, ক্যারলকে নিয়ে ট্রাম্প যেসব মন্তব্য করেছিলেন, তা তিনি প্রেসিডেন্ট পদে থাকাকালীন তাঁর রাষ্ট্রীয় বা সরকারি দায়িত্বের অংশ হিসেবেই করেছেন। ফলে এটি প্রেসিডেন্টের আইনি সুরক্ষা বা দায়মুক্তির আওতায় পড়া উচিত।

ফেডারেল আইনজীবীরাও তাদের আবেদনে উল্লেখ করেছেন যে, সর্বোচ্চ আদালত যদি এ বিষয়ে হস্তক্ষেপ না করে, তবে একজন দায়িত্বরত প্রেসিডেন্টকে সরকারি কাজের সময় করা মন্তব্যের জেরে প্রায় ১০০ মিলিয়ন ডলারের ব্যক্তিগত আর্থিক খেসারত দিতে হবে। এর সপক্ষে তারা ‘ওয়েস্টফল অ্যাক্ট’-এর কথা তুলে ধরেন, যে আইনে ফেডারেল কর্মকর্তাদের সরকারি দায়িত্ব পালনের সময় কিছু নির্দিষ্ট দেওয়ানি মামলার হাত থেকে আইনি রক্ষাকবচ দেওয়া হয়েছে।

তাছাড়া, ২০২৪ সালের ‘ট্রাম্প বনাম যুক্তরাষ্ট্র’ মামলার রায়ের দৃষ্টান্ত টেনে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেন, তাঁর মন্তব্যগুলোকে ‘সরকারি দায়িত্বের অংশ’ হিসেবেই দেখা উচিত। যদিও সুপ্রিম কোর্টের ওই রায়টি প্রধানত ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, তবুও ট্রাম্পের আইনজীবীরা সেই একই সুরক্ষা দেওয়ানি মামলার ক্ষেত্রেও আদায়ের চেষ্টা চালাচ্ছেন। তবে গত বছর নিউইয়র্কের দ্বিতীয় সার্কিট আপিল আদালত তাদের এই যুক্তি সরাসরি বাতিল করে দিয়েছিল।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি মানহানি মামলা চালিয়ে আসছেন ই জিন ক্যারল। ২০১৯ সালে দায়ের করা প্রথম মামলার পর ট্রাম্প দাবি করেছিলেন, নিজের বইয়ের বিক্রি বাড়াতে ও ব্যক্তিগত ফায়দা লুটতেই ক্যারল যৌন নিপীড়নের এই মিথ্যে অভিযোগ সাজিয়েছেন। পরবর্তীতে ২০২২ সালে ক্যারলের অভিযোগকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রতারণা’, ‘সম্পূর্ণ জালিয়াতি’ ও ‘ভুয়া’ বলে আখ্যায়িত করলে দ্বিতীয় মামলাটি দায়ের করেন ক্যারল।

এই দ্বিতীয় মামলায় ২০২৩ সালে জুরি বোর্ড ট্রাম্পকে যৌন হেনস্তা ও মানহানির জন্য দোষী সাব্যস্ত করে এবং ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে প্রথম মামলার রায়ে ট্রাম্পের ওপর ৮৩.৩ মিলিয়ন ডলারের বিশাল জরিমানার খড়গ নেমে আসে, যার বেশিরভাগই ছিল শাস্তিমূলক জরিমানা।

এর আগে চলতি বছরের জুনে ওই ৫০ লাখ ডলারের রায়ের বিরুদ্ধে ট্রাম্পের আপিল শুনতে অস্বীকৃতি জানায় সুপ্রিম কোর্ট। পরবর্তীতে সুদসহ সেই অর্থের পরিমাণ প্রায় ৫.৮ মিলিয়ন ডলারে গিয়ে ঠেকে, যা পরিশোধের নির্দেশ দিয়েছিল ফেডারেল আদালত। এখন দেখার বিষয়, নতুন করে এই ৮৩.৩ মিলিয়ন ডলারের বিশাল জরিমানার আপিল সুপ্রিম কোর্ট আদৌ শুনানির জন্য গ্রহণ করে কি না।

প্রসঙ্গক্রমে, ‘এল’ ম্যাগাজিনের সাবেক কলামিস্ট ই জিন ক্যারল ২০১৯ সালে তাঁর লেখা ‘হোয়াট ডু উই নিড মেন ফর? আ মডেস্ট প্রপোজাল’ নামক বইয়ে অভিযোগ করেন যে, ১৯৯৬ সালে একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ ও যৌন নির্যাতন করেছিলেন। তবে ট্রাম্প শুরু থেকেই এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং ক্যারল ‘তাঁর পছন্দের ধরনের নারী নন’ বলেও মন্তব্য করেছিলেন।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowDefamation CaseDOJDonald TrumpE Jean CarrollInternational News BDPresidential ImmunityUS Politics NewsUS Supreme Courtআন্তর্জাতিক সংবাদডোনাল্ড ট্রাম্পবাংলা ফ্লোমানহানি মামলামার্কিন সুপ্রিম কোর্ট
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

সৌদি বিমানঘাঁটিতে হুতিদের ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক

সৌদি বিমানঘাঁটিতে হুতিদের ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সেপ্টেম্বর ১৫, ২০২৬
আন্তর্জাতিক বাজারের ধাক্কায় পাকিস্তানে আবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দর
আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারের ধাক্কায় পাকিস্তানে আবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দর

সেপ্টেম্বর ১৫, ২০২৬
হরমুজ প্রণালির আকাশে উন্নত মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির আকাশে উন্নত মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

সেপ্টেম্বর ১৫, ২০২৬
পরবর্তী পোস্ট
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ দমকল কর্মীর প্রাণহানি

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ দমকল কর্মীর প্রাণহানি

মাইক্রোপ্লাস্টিক দূষণ: ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে শিশু ও গর্ভবতীরা

মাইক্রোপ্লাস্টিক দূষণ: ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে শিশু ও গর্ভবতীরা

বিশ্বের ‘মোমো রাজধানী’ কাঠমাণ্ডু: তিব্বত থেকে যেভাবে নেপালের হলো মোমো

বিশ্বের ‘মোমো রাজধানী’ কাঠমাণ্ডু: তিব্বত থেকে যেভাবে নেপালের হলো মোমো

প্রস্তাবিত সংবাদ

বনানীতে ১৮ সেপ্টেম্বর ‘ক্যাফে দ্য ভলতে’ নাটকের ১২ ও ১৩তম প্রদর্শনী

বনানীতে ১৮ সেপ্টেম্বর ‘ক্যাফে দ্য ভলতে’ নাটকের ১২ ও ১৩তম প্রদর্শনী

সেপ্টেম্বর ১৫, ২০২৬
সৌদি বিমানঘাঁটিতে হুতিদের ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি বিমানঘাঁটিতে হুতিদের ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সেপ্টেম্বর ১৫, ২০২৬
আন্তর্জাতিক বাজারের ধাক্কায় পাকিস্তানে আবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দর

আন্তর্জাতিক বাজারের ধাক্কায় পাকিস্তানে আবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দর

সেপ্টেম্বর ১৫, ২০২৬
হরমুজ প্রণালির আকাশে উন্নত মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালির আকাশে উন্নত মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

সেপ্টেম্বর ১৫, ২০২৬
শিল্প কারখানায় আজ থেকেই গ্যাস ও জ্বালানি সংকট কাটার সুখবর

শিল্প কারখানায় আজ থেকেই গ্যাস ও জ্বালানি সংকট কাটার সুখবর

সেপ্টেম্বর ১৫, ২০২৬
সাতকানিয়ায় পিচ্চি জাহেদ হত্যা: দেশজুড়ে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১০

সাতকানিয়ায় পিচ্চি জাহেদ হত্যা: দেশজুড়ে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১০

সেপ্টেম্বর ১৫, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (978)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (445)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (88)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,145)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,132)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বনানীতে ১৮ সেপ্টেম্বর ‘ক্যাফে দ্য ভলতে’ নাটকের ১২ ও ১৩তম প্রদর্শনী সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • সৌদি বিমানঘাঁটিতে হুতিদের ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • আন্তর্জাতিক বাজারের ধাক্কায় পাকিস্তানে আবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দর সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান