বিনোদন ডেস্ক
ঢাকা: বাংলাদেশে আধুনিক মাল্টিপ্লেক্স সংস্কৃতির পথপ্রদর্শক ‘স্টার সিনেপ্লেক্স’ তাদের গৌরবময় ও সফল পথচলার ২২ বছর পূর্ণ করেছে। এই বিশেষ বর্ষপূর্তি উৎসব উদযাপন এবং দীর্ঘ দুই দশক ধরে সঙ্গে থাকা অগণিত দর্শককে ধন্যবাদ জানাতে আকর্ষণীয় বিশেষ টিকিট অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
ঘোষণা অনুযায়ী, নির্দিষ্ট ক্যাম্পেইন চলাকালে স্টার সিনেপ্লেক্সের যেকোনো শাখায় একটি সিনেমার টিকিট কিনলে দর্শকরা আরেকটি টিকিট সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করার সুযোগ পাচ্ছেন। রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের সবকটি আউটলেটে এই অফারটি কার্যকর করা হয়েছে।
স্টার সিনেপ্লেক্সের মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ২০০৪ সালের ৮ অক্টোবর ঢাকার বসুন্ধরা সিটিতে যাত্রা শুরুর পর থেকে দর্শকদের অপরিসীম ভালোবাসাই ছিল তাদের মূল প্রেরণা। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের ৯টি লোকেশনে সফলভাবে কার্যক্রম পরিচালনার পর শিগগিরই বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালু হতে যাচ্ছে। দেশীয় সিনেমার সুস্থ বিকাশ ও দর্শকদের বিশ্বমানের সিনেমা দেখার অভিজ্ঞতা দিতে তারা ভবিষ্যতেও বদ্ধপরিকর।
বাংলাফ্লো/এম এইচ এইচ










