Monday, June 29, 2026
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

নোয়াখালীতে দু’দফায় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, এসআইকে হেনস্তা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
October 20, 2025
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নেতৃত্বে দুই দফায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এসময় হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল আবেদিনকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে এসআই মিনহাজুল আবেদিনের সাথে ধস্তাধস্তি ও চিৎকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার সুখচর ইউনিয়নের লামচরি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গ্রামের হুজুরকে দাওয়াত না দিয়ে অন্য গ্রামের হুজুর দিয়ে বিয়ে পড়ানো হয়। এ নিয়ে সমাজের মসজিদ কমিটির ক্যাশিয়ার হেলাল মাঝির সাথে কামালের ছোট ভাই ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিনের বাকবিতণ্ডা হয়। রোববার সকালে শাহাব উদ্দিন বাড়ি ফেরার পথে রবিনের দোকানের সামনে হেলাল মাঝির নেতৃত্বে কিছু লোক তাকে মারধর করে। খবর পেয়ে শাহাব উদ্দিনের ভাই মারজান ও নাজিম ঘটনাস্থলে যায়। সেখানে তাদের বেধড়ক মারধর করে তিনজনকে কুপিয়ে আহত করে। পরে তারা বাড়ি চলে গেলে লামছড়ি গ্রামের তাদের দুটি বসতঘরে হামলা-ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় এবং তাদের অবরুদ্ধ করে রাখে।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ শাহাব উদ্দিন ও মারজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল, স্বেচ্ছাসেবক দলের সোহেল খন্দকার ও স্বপনের নেতৃত্বে পুলিশের সামনে শাহাব উদ্দিন ও তার ভাই মারজানের ওপর হামলা চালানোর চেষ্টা করে যুবদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। পরে হাসপাতাল থেকে থানায় নেওয়া হলে সেখানেও দ্বিতীয় দফা হামলা চালানো হয়।

এসআই মিনহাজুল আবেদিন জানান, কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিন ও তার ভাইকে হাসপাতাল থেকে থানায় আনার পথে যুবদলের ইসমাইল, স্বেচ্ছাসেবক দলের স্বপন ও সোহেলসহ কিছু লোকজন ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করে। পরে সেখান থেকে থানায় আনার পর সেখানেও হামলা করে। তাদের সাথে আমাদের ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। এসময় আমি পড়ে যাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসমাইল হোসেন বলেন, আমি ও আমার লোকজন হামলাকারীদের সরানোর চেষ্টা করেছি।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, ইতোমধ্যে ঘটনাটি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টাএসআইকে হেনস্তানোয়াখালী
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
নোয়াখালী

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

December 19, 2025
Senior-District-Judges-mobile-and-glasses-snatched-in-Parliament-area
- সেমি লিড

সংসদ ভবন এলাকায় সিনিয়র জেলা জজের মোবাইল-চশমা ছিনতাই

November 20, 2025
Day-heat-may-increase-in-Dhaka-even-though-fog-clears
- সেমি লিড

ঢাকায় কুয়াশা কাটলেও দিনের গরম বাড়তে পারে

November 19, 2025
পরবর্তী পোস্ট

সার্ভার বিপর্যয়ে বন্ধ হয়ে গেল স্ন্যাপচ্যাটসহ বহু জনপ্রিয় অ্যাপ

এনসিপি জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য নয়: সারজিস আলম

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (4)
  • অন্যান্য (48)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (73)
  • অর্থনীতি (101)
  • আদালত (100)
  • আন্তর্জাতিক (815)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (416)
  • খেলা (365)
  • চলচ্চিত্র (12)
  • চাকরি (83)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (29)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (302)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,789)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (3)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (9)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (9)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (971)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (479)
  • লাইফস্টাইল (148)
  • শিক্ষা (164)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (51)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ফিলিস্তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি তাণ্ডব June 29, 2026
  • গরুর মাংস রান্নার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশে ৩ নারী গ্রেপ্তার June 29, 2026
  • পাকিস্তানের সঙ্গে গোপন আলোচনা ও সিন্ধু চুক্তি শিথিলের খবর ভিত্তিহীন: ভারত June 29, 2026
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান