বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ নোয়াখালী

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫
নোয়াখালী, বাংলাদেশ
0
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভূমিহীনদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল হান্নান মাসউদের তিন সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চরকিং ইউনিয়নের কিল্লার বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার নতুন জেগে ওঠা ‘চর জাগলা’র ভূমি বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ ঘোষণা দিয়েছিলেন, সরকারি বন্দোবস্ত ছাড়া কোনো ভূমিদস্যুকে টাকা দিয়ে জমি কেনা যাবে না। এই বক্তব্যের জেরে ক্ষুব্ধ হয়ে ভূমিদস্যু চক্র এনসিপি সমর্থকদের ওপর হামলা চালায়।

গুরুতর আহত মো. হাছান উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, শামসুদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠি, লোহার রড ও বটি-দা নিয়ে তাদের গতিরোধ করে এবং হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়।

হামলায় মো. হাছান উদ্দিনের পিঠ ও বুকে কুপিয়ে জখম করা হয় এবং তার ডান হাত ভেঙে দেওয়া হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে এমদাদ হোসেন ও রাজিব উদ্দিনও আহত হন। হামলাকারীরা এসময় ১ লাখ ৩৭ হাজার ২০০ টাকা লুট করে নিয়ে যায়। আহত হাছান উদ্দিন অভিযোগ করেন, “হামলাকারীরা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু ৫ আগস্টের পর তারা বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে এসব অপকর্ম করছে।”

পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলাফ্লো/এফআইআর

Tags: Abdul Hannan MasudAttack on ActivistsHatiya NewsLand RightsNCPNoakhali Politicsহাতিয়া
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকারসাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার
বাংলাদেশ

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার
বাংলাদেশ

সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন
বাংলাদেশ

নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

সেপ্টেম্বর ১৭, ২০২৬
পরবর্তী পোস্ট
মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগ: ভালুকায় যুবককে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

মহানবী (সাঃ) কে কটূক্তির অভিযোগ: ভালুকায় যুবককে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

সন্ধ্যায় ফিরছে হাদির মরদেহ, তার আগেই বায়তুল মোকাররমে বিচার চেয়ে বিক্ষোভ

সন্ধ্যায় ফিরছে হাদির মরদেহ, তার আগেই বায়তুল মোকাররমে বিচার চেয়ে বিক্ষোভ

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

প্রস্তাবিত সংবাদ

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকারসাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সাংবাদিকদের অবদানেই গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের অবদানেই গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

সেপ্টেম্বর ১৭, ২০২৬
আমেরিকা থেকে মৌসুমীর ভিডিও বার্তা

আমেরিকা থেকে মৌসুমীর ভিডিও বার্তা

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নারীদের উদ্দেশে সাফা কবির: 'নিজের জায়গা তৈরি করো'

নারীদের উদ্দেশে সাফা কবির: ‘নিজের জায়গা তৈরি করো’

সেপ্টেম্বর ১৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (984)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (445)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (89)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,155)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,141)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বলিউড সংবাদ বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান