বুধবার, মে ১৩, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম ক্রিকেট

‘ভবিষ্যৎ জানি না, এমন অনিশ্চয়তা আগে দেখিনি’: বিপিএল শেষে শান্তর হাহাকার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৫, ২০২৬
ক্রিকেট, খেলা
0
‘ভবিষ্যৎ জানি না, এমন অনিশ্চয়তা আগে দেখিনি’: বিপিএল শেষে শান্তর হাহাকার

‘ভবিষ্যৎ জানি না, এমন অনিশ্চয়তা আগে দেখিনি’: বিপিএল শেষে শান্তর হাহাকার

0
শেয়ার হয়েছে
8
দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমকালো আসর শেষ হলেও স্বস্তি নেই ক্রিকেটারদের মনে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট ধোঁয়াশা ভাবিয়ে তুলেছে জাতীয় দলের ক্রিকেটারদের। শুক্রবার রাতে মিরপুরে বিপিএল ফাইনাল শেষে সংবাদমাধ্যমের সামনে নিজের উদ্বেগ আর হতাশার কথা অকপটে স্বীকার করলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা প্রসঙ্গে শান্ত বলেন, ‘চিন্তা তো অবশ্যই হচ্ছে। ভবিষ্যৎ কী, আমরা কেউ জানি না। একজন প্লেয়ার হিসেবে এই অনিশ্চয়তা অস্বীকার করার কিছু নেই।’ তিনি আক্ষেপ করে বলেন, এমন গভীর অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট আগে কখনো পড়েনি। এরপর কবে খেলবেন, তা জানা না থাকাটা একজন পেশাদার ক্রিকেটারের জন্য যন্ত্রণাদায়ক।

নাজমুল স্পষ্ট জানান, গত এক-দেড় বছর ধরে মাঠের বাইরের নানা অস্থিরতা দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘বোর্ড হোক বা বাইরে যারা দায়িত্বে আছেন, সবাই যেন সমঝোতার মাধ্যমে ক্রিকেটটা সুন্দরভাবে চালু রাখেন। খেলা চলছে ঠিকই; কিন্তু আরও রেগুলার, প্রতিযোগিতামূলক ক্রিকেট খুব জরুরি।’

যদি বিশ্বকাপে খেলা না হয়, তবে ক্রিকেটারদের বসিয়ে না রাখার অনুরোধ জানিয়েছেন অধিনায়ক। তিনি ঢাকা লিগ বা বিকল্প কোনো ভালো টুর্নামেন্ট আয়োজনের তাগিদ দিয়ে বলেন, ‘দীর্ঘ সময় প্লেয়ারদের বসে থাকা কঠিন। তাই ঢাকা লিগ যেন আগের চেয়ে আরও সুন্দরভাবে হয়, এটাই আমার আবেদন।’

সম্প্রতি ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠক প্রসঙ্গে শান্ত বলেন, ‘ভালো আলোচনা হয়েছে। এর বেশি বলা আমার জন্য কঠিন। তবে আমাদের ডাকা হয়েছে, এতে আমরা খুশি।’

অন্যদিকে, পেসার শরিফুল ইসলাম সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘বিসিবি আমাদের অভিভাবক। তারা যেভাবে সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নিতে হবে।’

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Bangladesh CricketBCB CrisisBPL FinalMirpur StadiumNajmul Hossain ShantoT20 World Cup Uncertainty
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

তলিয়ে যাচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী ভেন্যু!
খেলা

তলিয়ে যাচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী ভেন্যু!

মে ১২, ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা: স্কোয়াডে চমক তাজ নেহার
ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা: স্কোয়াডে চমক তাজ নেহার

মে ১০, ২০২৬
বিশ্বকাপ ২০২৬: এশিয়ার ৯ দেশের যে ফুটবলারদের ওপর থাকবে বিশেষ নজর
খেলা

বিশ্বকাপ ২০২৬: এশিয়ার ৯ দেশের যে ফুটবলারদের ওপর থাকবে বিশেষ নজর

মে ১০, ২০২৬
পরবর্তী পোস্ট
শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাচ্ছে কবে?

শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাচ্ছে কবে?

সাফ ফুটসালে ইতিহাস: ১৪ গোলের বন্যায় চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ ফুটসালে ইতিহাস: ১৪ গোলের বন্যায় চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশ্যেই মৌনীর কোমরে হাত!

প্রকাশ্যেই মৌনীর কোমরে হাত!

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৪২)
  • অন্যান্য খেলা (৩৩)
  • অপরাধ (৬২)
  • অর্থনীতি (৯৯)
  • আদালত (৯০)
  • আন্তর্জাতিক (৭১৩)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৪০৭)
  • খেলা (২৯৩)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৭৩)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৮২)
  • ধর্ম ও জীবন (২৩)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪৩)
  • ফুটবল (২৫৭)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৪)
  • বাংলাদেশ (১,৫৯৪)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (৩)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৫১)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৯)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৫)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৪)
    • ফেনী (২১)
    • বগুড়া (৫)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৯)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৭)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৮)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৮৭৪)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৪৮)
  • রাজনীতি (৪৬৮)
  • লাইফস্টাইল (১৩৫)
  • শিক্ষা (১৫১)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (৩)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (৪)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৪৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News BD Jamaat-e-Islami Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই চীন সফরে ডোনাল্ড ট্রাম্প মে ১৩, ২০২৬
  • গোপন হামলায় কাঁপল ইরান, নেপথ্যে সৌদি সামরিক বাহিনী! মে ১৩, ২০২৬
  • লেবানন সীমান্ত থেকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা মে ১৩, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান