সোমবার, জুলাই ২৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম ক্রিকেট

৪ বলে ৩ ক্যাচ মিস, সাকিবের হাত ফসকে শুরু জাফনার ফিল্ডিং বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৫, ২০২৬
ক্রিকেট, খেলা
0
৪ বলে ৩ ক্যাচ মিস, সাকিবের হাত ফসকে শুরু জাফনার ফিল্ডিং বিপর্যয়

৪ বলে ৩ ক্যাচ মিস, সাকিবের হাত ফসকে শুরু জাফনার ফিল্ডিং বিপর্যয়

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক

ঢাকা: শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএলে একের পর এক ক্যাচ মিসে তুমুল হাস্যরসের সৃষ্টি হয়েছে। মাত্র চার বলে তিনটি ক্যাচ হাতছাড়া করার চরম খেসারত দিয়েছে জাফনা কিংস। যার শুরুটা হয় বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিয়ে। ফিল্ডিংয়ের এমন বেহাল দশা ও ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত ম্যাচটি গল গ্যালান্টসের কাছে ৬০ রানে হেরেছে জাফনা।

ডাম্বুলায় জাফনার বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করছিল গল। সাকিবের দল জাফনা বেশ নিয়ন্ত্রিত বোলিংই করছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে ১৭ ও ১৮তম ওভারে তাদের লাগাতার ভুলে বদলে যায় দৃশ্যপট। শুরুটা হয় সাকিবের হাত ক্যাচ ফসকে যাওয়ার মধ্য দিয়ে। ১৭তম ওভারের শেষ বলে শর্ট ফাইন লেগে যাওয়া ক্যাচটি তিনি তালুবন্দী করতে পারেননি।

পরের ১৮তম ওভারের দ্বিতীয় বলে সাহান আরাচিগের আরেকটি ক্যাচ ধরতে পারেননি লঙ্কান স্পিন অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। ডিপ মিডউইকেটে যাওয়া উড়ন্ত বলের লাইনেই তিনি যেতে ব্যর্থ হন, উল্টো বল সীমানা পেরিয়ে চার হয়ে যায়। একই ওভারে সেই ভেল্লালাগেই মিস করেন মোহাম্মদ নেওয়াজের ক্যাচ। সবমিলিয়ে ৪ বলে ৩ ক্যাচ হাতছাড়া! তবে ক্যাচ মিসের মহড়া সেখানেই থামেনি।

আরাচিগের বাউন্ডারিতে তুলে মারা আরেকটি ক্যাচ লাইটের আলোয় বিভ্রান্ত হয়ে ছেড়ে দেন ডেভিড ভিসা। এছাড়া নেওয়াজের একটি ক্যাচ ধরে সীমানা দড়ি অতিক্রম করে বসেন ভেল্লালাগে। প্রতিপক্ষের এমন হাস্যকর সব ভুলের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছেন আরাচিগে ও নেওয়াজ। ট্রাভিন ম্যাথিউর করা ওই ওভারে তারা ৩৪ রান তুলেছেন। ইনিংসের একেবারে শেষ বলে আউট হওয়ার আগে ৩৬ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৩ রান করেন তিনবার জীবন পাওয়া আরাচিগে। যা গলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

এ ছাড়া ক্রিস লিনের ২২ বলে ৪৬ এবং নেওয়াজের ২৭ রানের সুবাদে গল গ্যালান্টস ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে। ৩ ওভারে ২৭ রানের বিনিময়ে ১ উইকেট নেন সাকিব। জাফনার পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন দিলশান মাদুশঙ্কা ও লিজার্ড উইলিয়ামস।

বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই উইকেটের মিছিল শুরু করে জাফনা। দলীয় ৫০ রানের মাথায় তারা ৫ উইকেট হারিয়ে ফেলে। এর মধ্যে চারে নামা সাকিব আল হাসান থারিন্দু রত্নানায়েকের প্রথম বলেই বোল্ড হয়ে ‘গোল্ডেন ডাক’ নিয়ে সাজঘরে ফেরেন। ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান ভিসা ও ভেল্লালাগে। তবে সেটি কেবলই ব্যবধান কমিয়েছে। জাফনা ১৭.৫ ওভারেই ১৩৩ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ভেল্লালাগে সর্বোচ্চ ৫৬ এবং ভিসা ২২ রান করেন। গলের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন এহসান মালিঙ্গা ও থারিন্দু রত্নানায়েকে।

বাংলাফ্লো/এম এইচ এইচ 

Tags: Bangla FlowCricket News BDDunith WellalageGalle GallantsJaffna KingsLanka Premier LeagueLPL 2026Shakib Al HasanSports News BDএলপিএলক্রিকেট সংবাদখেলাধুলাগল গ্যালান্টসজাফনা কিংসলঙ্কা প্রিমিয়ার লিগসাকিব আল হাসান
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

রোনালদোকে আবারও বার্নাব্যুতে ফেরানোর দাবি
খেলা

রোনালদোকে আবারও বার্নাব্যুতে ফেরানোর দাবি

জুলাই ২৫, ২০২৬
ওভালেই হবে ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
ক্রিকেট

ওভালেই হবে ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

জুলাই ২৩, ২০২৬
ঘরের মাঠেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো
খেলা

ঘরের মাঠেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো

জুলাই ২৩, ২০২৬
পরবর্তী পোস্ট
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, মামলা প্রত্যাহার ও কোটি টাকা ক্ষতিপূরণের দাবি সিজেপির

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, মামলা প্রত্যাহার ও কোটি টাকা ক্ষতিপূরণের দাবি সিজেপির

রোনালদোকে আবারও বার্নাব্যুতে ফেরানোর দাবি

রোনালদোকে আবারও বার্নাব্যুতে ফেরানোর দাবি

যুক্তরাষ্ট্রে আলোচনায় বেশি গুরুত্ব দিচ্ছে ইরান: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আলোচনায় বেশি গুরুত্ব দিচ্ছে ইরান: ডোনাল্ড ট্রাম্প

প্রস্তাবিত সংবাদ

সোহরাওয়ার্দী উদ্যানে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে অবৈধ স্থাপনা

সোহরাওয়ার্দী উদ্যানে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে অবৈধ স্থাপনা

জুলাই ২৬, ২০২৬
ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা

ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা

জুলাই ২৬, ২০২৬
পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জুলাই ২৬, ২০২৬
ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইশরাকের

ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইশরাকের

জুলাই ২৬, ২০২৬
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬
ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জুলাই ২৬, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (75)
  • অর্থনীতি (102)
  • আদালত (102)
  • আন্তর্জাতিক (870)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (420)
  • খেলা (398)
  • চলচ্চিত্র (16)
  • চাকরি (90)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (30)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (323)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,889)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (4)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (58)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (12)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (1,014)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (57)
  • রাজনীতি (481)
  • লাইফস্টাইল (155)
  • শিক্ষা (172)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (56)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • সোহরাওয়ার্দী উদ্যানে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে অবৈধ স্থাপনা জুলাই ২৬, ২০২৬
  • ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা জুলাই ২৬, ২০২৬
  • পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই ২৬, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান