শনিবার, আগস্ট ৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

গাজা অভিমুখী নৌবহর থেকে আটক শহিদুল আলমসহ অধিকারকর্মীরা ইসরায়েলের কারাগারে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
0
0
শেয়ার হয়েছে
2
দেখা হয়েছে

আলোকচিত্রী শহিদুল আলমসহ গাজা অভিমুখী নৌবহর থেকে আটক অধিকারকর্মীদের একটি অংশকে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে নেওয়া হয়েছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং ইসরায়েলে আরব সংখ্যালঘুদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা ‘আদালাহ’-এর বরাত দিয়ে বুধবার (৮ অক্টোবর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে আলোকচিত্র সংস্থা দৃক।

দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম গাজা অভিমুখী নৌবহর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের যাত্রায় অংশ নিয়েছিলেন। ইসরায়েলের গাজা অবরোধ ভাঙা এবং ফিলিস্তিনে চলমান দমন–নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই যাত্রা শুরু হয়।

‘ফ্রিডম ফ্লোটিলা’ ও ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ উদ্যোগের অধীনে মোট নয়টি নৌযান এই অভিযানে অংশ নেয়। এতে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা ছিলেন। বুধবার ইসরায়েলি সেনারা ওই নৌবহরে হামলা চালিয়ে জাহাজগুলো দখল করে এবং সব যাত্রী, নাবিক ও কর্মীকে আটক করে নিয়ে যায়।

দৃক জানায়, “ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ—দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনরিটি রাইটস ইন ইসরায়েল—এর মাধ্যমে আমরা জেনেছি, আলোকচিত্রী শহিদুল আলমসহ ফ্লোটিলার সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, অধিকারকর্মী ও নাবিকদের প্রথমে আশদোদ বন্দরে নেওয়া হয়। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।”

দৃকের বার্তায় আরও বলা হয়, আটককৃতরা আদালাহর আইনজীবীদের জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী জাহাজ দখলের পর তাঁদের ওপর শারীরিক ও মানসিক সহিংসতা চালিয়েছে। কেৎজিয়েত কারাগার ইসরায়েলের সবচেয়ে বড় আটককেন্দ্র, যা নেগেভ মরুভূমিতে অবস্থিত। আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, এখানে আটক ফিলিস্তিনিদের ওপর নিয়মিত নির্যাতন ও অমানবিক আচরণ করা হয়।

‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ইসরায়েল বেআইনিভাবে ফ্লোটিলা থেকে ১৪৫ জনকে অপহরণ করেছে। তাঁদের অনেককে কেৎজিয়েত কারাগারে নিপীড়নমূলক পরিস্থিতিতে রাখা হয়েছে।

সংগঠনটি বলেছে, “আটক ব্যক্তিদের মারধর, অপদস্থ ও জুলুম করা হয়েছে। আদালাহর আইনজীবীরা এই তথ্য নিশ্চিত করেছেন।” তাদের পোস্টে আরও বলা হয়, আজই আটক ব্যক্তিদের মুক্তির বিষয়ে আদালতে শুনানি হতে পারে, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ তাঁদের পূর্ণ আইনি সহায়তা পেতে বাধা দিচ্ছে।

‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ জানিয়েছে, ফ্রান্স, বেলজিয়াম ও আয়ারল্যান্ডের বেশ কয়েকজন সংসদ সদস্য যারা নৌবহরে ছিলেন, তাঁদের ইতোমধ্যে ইসরায়েল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ৪৭৯ জনকে আটক করেছিল ইসরায়েল। তাঁদের মধ্যে সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন। কয়েক দফায় তাঁদের বেশিরভাগকেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

Tags: অধিকারকর্মী আটকআলোকচিত্রী শহিদুল আলমইসরায়েলের কেৎজিয়েত কারাগারগাজাফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই মোদিকে ফোন নেতানিয়াহুর
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই মোদিকে ফোন নেতানিয়াহুর

আগস্ট ৭, ২০২৬
থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর এলোপাথাড়ি গুলিতে শিক্ষকসহ নিহত ২
আন্তর্জাতিক

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর এলোপাথাড়ি গুলিতে শিক্ষকসহ নিহত ২

আগস্ট ৭, ২০২৬
ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, হোয়াইট হাউসে ট্রাম্পের ঘোষণা
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, হোয়াইট হাউসে ট্রাম্পের ঘোষণা

আগস্ট ৭, ২০২৬
পরবর্তী পোস্ট

৭ গোলের রোমাঞ্চের ম্যাচে হেরে গেল বাংলাদেশ

চানখাঁরপুলে ৬ হত্যা: শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএইচই ইউনির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রস্তাবিত সংবাদ

‘জংলি’র পাখি নৈঋতা এবার নিউইয়র্কে সেরা শিশুশিল্পী

‘জংলি’র পাখি নৈঋতা এবার নিউইয়র্কে সেরা শিশুশিল্পী

আগস্ট ৭, ২০২৬
কনটেন্ট বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়া গ্রেপ্তার

কনটেন্ট বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়া গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬
ছেলের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন,যা বললেন মেসি

ছেলের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন,যা বললেন মেসি

আগস্ট ৭, ২০২৬
ইন্টার মায়ামির জয়ে মেসির জোড়া গোল, গড়লেন লিগস কাপের রেকর্ড

ইন্টার মায়ামির জয়ে মেসির জোড়া গোল, গড়লেন লিগস কাপের রেকর্ড

আগস্ট ৭, ২০২৬
নারী এশিয়া কাপের আগে বিদেশি কোচ খুঁজছে বিসিবি

নারী এশিয়া কাপের আগে বিদেশি কোচ খুঁজছে বিসিবি

আগস্ট ৭, ২০২৬
র‍্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে ‘এসআরবি’

র‍্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে ‘এসআরবি’

আগস্ট ৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (52)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (78)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (901)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (424)
  • খেলা (415)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (95)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (332)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,958)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (60)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,048)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (484)
  • লাইফস্টাইল (164)
  • শিক্ষা (177)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ‘জংলি’র পাখি নৈঋতা এবার নিউইয়র্কে সেরা শিশুশিল্পী আগস্ট ৭, ২০২৬
  • কনটেন্ট বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়া গ্রেপ্তার আগস্ট ৭, ২০২৬
  • ছেলের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন,যা বললেন মেসি আগস্ট ৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান