রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম খেলা

বিশ্বকাপ শেষের পথে, গোল্ডেন বুট ও বল জয়ের দৌড়ে এগিয়ে কারা?

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৭, ২০২৬
খেলা
0
বিশ্বকাপ শেষের পথে, গোল্ডেন বুট ও বল জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বিশ্বকাপ শেষের পথে, গোল্ডেন বুট ও বল জয়ের দৌড়ে এগিয়ে কারা?

0
শেয়ার হয়েছে
21
দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক

ঢাকা: তুমুল উন্মাদনা ও রোমাঞ্চ নিয়ে আসা ফিফা ২০২৬ বিশ্বকাপ এখন একদম শেষের পথে। আসরের মহারণ ফাইনাল আর তৃতীয় স্থান নির্ধারণী মিলিয়ে বাকি কেবল দুটি ম্যাচ। আগামী রোববার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও স্পেন। অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। আসর শেষ হতে চললেও এখন সবার নজর—বিশ্বকাপের সেরা খেলোয়াড় কারা হচ্ছেন এবং ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে কারা এগিয়ে আছেন, সেদিকে।

বিশ্বকাপে বিশ্বসেরা নির্বাচনের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যের বিচারে ছয়টি বড় পুরস্কার তুলে দেবে ফিফা। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় তিনটি পুরস্কার হলো—গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা), গোল্ডেন বল (সেরা খেলোয়াড়) এবং গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক)।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় ফিফা গোল্ডেন বুট। গোলসংখ্যা সমান হলে অ্যাসিস্ট সংখ্যা এবং মাঠে কাটানো সময়ের ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হয়। বর্তমানে এই লড়াইয়ে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। দুজনেরই গোলসংখ্যা ৮টি করে হলেও, ৪টি অ্যাসিস্ট নিয়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক (এমবাপের অ্যাসিস্ট ৩টি)। ফাইনালে মেসি এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপে মাঠে নামবেন, তাই সমীকরণ এখনো বদলাতে পারে। এছাড়া এই দৌড়ে আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন (৬ গোল, ১ অ্যাসিস্ট) ও জুড বেলিংহ্যাম (৬ গোল, ১ অ্যাসিস্ট), ফ্রান্সের উসমান দেম্বেলে (৬ গোল, ২ অ্যাসিস্ট) এবং স্পেনের মিকেল ওয়ারজাবাল (৫ গোল, ১ অ্যাসিস্ট)।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ এবং সংবাদমাধ্যমের ভোটে এই পুরস্কার নির্ধারিত হয়। একমাত্র ফুটবলার হিসেবে দুবার গোল্ডেন বল জেতা ৩৯ বছর বয়সি মেসি এবারও সম্ভাব্য বিজয়ীদের তালিকায় শীর্ষে রয়েছেন। তার সঙ্গে এই দৌড়ে আছেন কিলিয়ান এমবাপে, ফ্রান্সের মাইকেল অলিসে, ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম, নরওয়ের আর্লিং হালান্ড এবং চমক দেখানো দল কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

টুর্নামেন্টজুড়ে গুরুত্বপূর্ণ সেভ এবং ক্লিন শিটের ওপর ভিত্তি করে সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভস। এবারের বিশ্বকাপে গোলরক্ষকদের পারফরম্যান্স ছিল আলাদাভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে কেপ ভার্দের ভোজিনহা দুর্দান্ত সব সেভ করে পুরো বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন। তাকে নিয়ে ইন্টার মায়ামির আগ্রহের খবরও গণমাধ্যমে এসেছে। ভোজিনহা ছাড়াও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে সেরা গোলরক্ষক হওয়ার দৌড়ে আছেন উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো এবং মিশরের মোস্তফা শোবেইর।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Bangla FlowFIFA World Cup 2026Football AwardsGolden BallGolden BootGolden GloveKylian MbappeLionel MessiSports News BDVozinhaকিলিয়ান এমবাপেখেলাধুলা সংবাদগোল্ডেন গ্লাভসগোল্ডেন বুটফিফা বিশ্বকাপ ২০২৬লিওনেল মেসি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

'মেসি দানবীয়, তবু তার ধারের কাছেও নেই'
খেলা

‘মেসি দানবীয়, তবু তার ধারের কাছেও নেই’

অক্টোবর ১৪, ২০২৬
অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ২ সদস্যের পদত্যাগ
অন্যান্য খেলা

অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ২ সদস্যের পদত্যাগ

অক্টোবর ১৪, ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ড্র করার পর যা বললেন লিটন
ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ড্র করার পর যা বললেন লিটন

অক্টোবর ১৪, ২০২৬
পরবর্তী পোস্ট
দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও ৩ বছর বাড়াতে চায় বাংলাদেশ

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও ৩ বছর বাড়াতে চায় বাংলাদেশ

আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

প্রস্তাবিত সংবাদ

বড় বাজেটের নির্মাণে দর্শকদের নজর কাড়ছে ধারাবাহিক ‘প্রথম প্রেমের গল্প’

অক্টোবর ১৭, ২০২৬
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি

অক্টোবর ১৭, ২০২৬
সৌদি উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

সৌদি উপকূলে বাণিজ্যিক ট্যাংকারে হামলা

অক্টোবর ১৭, ২০২৬
আপনি নেতানিয়াহুকে বিশ্বাস করেন? আমি কাউকে বিশ্বাস করি না

আপনি নেতানিয়াহুকে বিশ্বাস করেন? আমি কাউকে বিশ্বাস করি না

অক্টোবর ১৭, ২০২৬
মুম্বাই পুলিশের নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বলিউড অভিনেতা ইমরান খান

মুম্বাই পুলিশের নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বলিউড অভিনেতা ইমরান খান

অক্টোবর ১৭, ২০২৬
আজীবন সম্মাননা পাচ্ছেন 'দ্য গডফাদার' তারকা আল পাচিনো

আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য গডফাদার’ তারকা আল পাচিনো

অক্টোবর ১৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (38)
  • অপরাধ (85)
  • অর্থনীতি (110)
  • আদালত (113)
  • আন্তর্জাতিক (1,017)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (436)
  • খেলা (463)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (107)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (45)
  • ফুটবল (349)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,211)
    • কক্সবাজার (24)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (16)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (11)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,232)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (498)
  • লাইফস্টাইল (188)
  • শিক্ষা (196)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (67)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন খবর বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বড় বাজেটের নির্মাণে দর্শকদের নজর কাড়ছে ধারাবাহিক ‘প্রথম প্রেমের গল্প’ অক্টোবর ১৭, ২০২৬
  • নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি অক্টোবর ১৭, ২০২৬
  • সৌদি উপকূলে বাণিজ্যিক ট্যাংকারে হামলা অক্টোবর ১৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান