বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড তারকা আমির খানের ভাগ্নে ও অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) ও মুম্বাই পুলিশ। তবে এই নোটিশের বিরুদ্ধে পালটা চ্যালেঞ্জ জানিয়ে এবার মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।
ইমরান খানের আইনজীবীর দাবি, ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ডধারী হিসেবে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার ব্যাপারে ভারতের আইনে কোনো নিষেধাজ্ঞা নেই। গত ১০ অক্টোবর ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে আয়োজিত মিছিলে অংশ নিয়েছিলেন ইমরান খান। সেদিন পুলিশ তাঁকে আটক করার পর ছেড়ে দিলেও জন্মসূত্রে মার্কিন নাগরিক হওয়ায় অভিবাসন আইনে তাঁকে দেশ ছাড়ার নোটিশ দেওয়া হয়।
এদিকে নাগরিকত্ব ঘিরে বিতর্কের মধ্যে ইমরান খানের পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। মাত্র তিন বছর বয়সে মায়ের সঙ্গে মুম্বাইয়ে চলে আসা এই অভিনেতা ২০১১ সালেই জানিয়েছিলেন, ভারতকে তিনি নিজের দেশ মনে করেন এবং ভারতীয় পাসপোর্ট ও ভোটাধিকার পাওয়ার জন্য সরকারি প্রক্রিয়াও শুরু করেছিলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ









