শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

র‍্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে ‘এসআরবি’

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৭, ২০২৬
বাংলাদেশ
0
র‍্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে ‘এসআরবি’

র‍্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে ‘এসআরবি’

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নামে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর একটি খসড়া জনসাধারণের মতামতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

খসড়ায় র‌্যাবের বিদ্যমান কাঠামোকে আইনি ভিত্তি দিয়ে বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত এই ইউনিট গঠনের প্রস্তাব রাখা হয়েছে। একইসঙ্গে বাহিনীটির দায়িত্ব, অভিযান পরিচালনার ক্ষমতা, মামলা তদন্ত, সদস্যদের শৃঙ্খলা এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে। খসড়া আইনে বলা হয়েছে, এসআরবি হবে বাংলাদেশ পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট, যার নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক। বাহিনীর সদরদপ্তর ঢাকায় থাকলেও দেশের যেকোনো স্থানে ইউনিট স্থাপনের সুযোগ রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশন গঠন করা যাবে।

জনবল নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে, শুধু পুলিশ নয়, প্রতিরক্ষা কর্মবিভাগসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্যদের প্রেষণে এনে এই ইউনিট গঠন করা যাবে। প্রেষণে নিয়োগের মেয়াদ ন্যূনতম দুই বছর রাখার প্রস্তাব করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়াটি চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নিয়ে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদনের পর আইনে পরিণত করতে তা জাতীয় সংসদে তোলা হবে। নতুন আইন কার্যকর হলে র‌্যাব-সংক্রান্ত বিদ্যমান আইনি ভিত্তি বিলুপ্ত হবে। এছাড়া, নতুন এই ইউনিটের জন্য সরকার কর্তৃক নির্ধারিত একটি নিজস্ব প্রতীক (লোগো), পতাকা ও সুনির্দিষ্ট পোশাক থাকবে।

বাংলাফ্লো/এম এইচ এইচ 

Tags: Bangla FlowBangladesh PoliceLaw Enforcement BDMinistry of Home AffairsNational News BDRAB Name ChangeSpecial Response BattalionSRB Act 2026আইনশৃঙ্খলাএসআরবিজাতীয় সংবাদবাংলা ফ্লোর‌্যাবস্পেশাল রেসপন্স ব্যাটালিয়নস্বরাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি
বাংলাদেশ

বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি

আগস্ট ৭, ২০২৬
বগুড়ায় বাসের চাপায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু
বগুড়া

বগুড়ায় বাসের চাপায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ৭, ২০২৬
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত
বাংলাদেশ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

আগস্ট ৭, ২০২৬
পরবর্তী পোস্ট
নারী এশিয়া কাপের আগে বিদেশি কোচ খুঁজছে বিসিবি

নারী এশিয়া কাপের আগে বিদেশি কোচ খুঁজছে বিসিবি

ইন্টার মায়ামির জয়ে মেসির জোড়া গোল, গড়লেন লিগস কাপের রেকর্ড

ইন্টার মায়ামির জয়ে মেসির জোড়া গোল, গড়লেন লিগস কাপের রেকর্ড

ছেলের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন,যা বললেন মেসি

ছেলের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন,যা বললেন মেসি

প্রস্তাবিত সংবাদ

ছেলের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন,যা বললেন মেসি

ছেলের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন,যা বললেন মেসি

আগস্ট ৭, ২০২৬
ইন্টার মায়ামির জয়ে মেসির জোড়া গোল, গড়লেন লিগস কাপের রেকর্ড

ইন্টার মায়ামির জয়ে মেসির জোড়া গোল, গড়লেন লিগস কাপের রেকর্ড

আগস্ট ৭, ২০২৬
নারী এশিয়া কাপের আগে বিদেশি কোচ খুঁজছে বিসিবি

নারী এশিয়া কাপের আগে বিদেশি কোচ খুঁজছে বিসিবি

আগস্ট ৭, ২০২৬
র‍্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে ‘এসআরবি’

র‍্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে ‘এসআরবি’

আগস্ট ৭, ২০২৬
বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি

বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি

আগস্ট ৭, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই মোদিকে ফোন নেতানিয়াহুর

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই মোদিকে ফোন নেতানিয়াহুর

আগস্ট ৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (52)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (77)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (901)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (424)
  • খেলা (415)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (95)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (332)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,957)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (60)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,047)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (484)
  • লাইফস্টাইল (164)
  • শিক্ষা (177)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ছেলের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন,যা বললেন মেসি আগস্ট ৭, ২০২৬
  • ইন্টার মায়ামির জয়ে মেসির জোড়া গোল, গড়লেন লিগস কাপের রেকর্ড আগস্ট ৭, ২০২৬
  • নারী এশিয়া কাপের আগে বিদেশি কোচ খুঁজছে বিসিবি আগস্ট ৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান