আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে খেলা হয়নি পাকিস্তানের। ওই ম্যাচের পয়েন্ট ভাগ করার পর দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের মেয়েদের সাথে পয়েন্ট ভাগ করতে হয়েছে পাকিস্তানের। পরপর দুই ম্যাচে পয়েন্ট ভাগ করার সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান-কিউইদের পয়েন্ট ভাগ হওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে সাউথ আফ্রিকার।
পাঁচ ম্যাচ শেষে চারটিতে জিতে টেবিলের দুইয়ে আছে সাউথ আফ্রিকা। টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার ৯ পয়েন্টের পরই ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান। যদিও নেট রানরেটের হিসেবে তিনে থাকা ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে আছে দলটি। তিন ম্যাচের তিনটিতে জিতলে অন্যদের চেয়ে এগিয়ে যাওয়ার সুযোগ আছে ভারতের।
যদি আরও দুই বা তিন দলের সমান পয়েন্ট হয় তখন সেমিফাইনাল নির্ধারিত হবে কাদের জয় বেশি সেই পরিসংখ্যান দিয়ে। সেই হিসেবে সাউথ আফ্রিকা সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। কারণ পাঁচটি ম্যাচ খেলা প্রোটিয়া মেয়েরা ইতিমধ্যে চারটিতে জয় তুলেছে। তাদের হাতে এখনও দুই ম্যাচ আছে।
অন্যদিকে পরপর দুটি ম্যাচে কোনো ফলাফল নিজেদের দিকে আনতে পারেনি নিউজিল্যান্ড ও পাকিস্তানের মেয়েরা। ১৫ অক্টোবর হওয়া ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, পরের ম্যাচও বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেমির দৌড় থেকে ছিটতে গেছে কিউইরা। তাদের বাকি আছে আরও দুই ম্যাচ। আসরে এখনও জয়ের দেখা পায়নি পাকিস্তান। পাঁচ ম্যাচ শেষে দুই পরিত্যক্ত ম্যাচের দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দল ফাহিমা সানার দল।


