Sunday, June 28, 2026
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

মুখস্থবিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
May 12, 2026
বাংলাদেশ
0
মুখস্থবিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

মুখস্থবিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: উচ্চশিক্ষাকে সময়োপযোগী, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক করার ওপর কড়া তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু পুঁথিগত ও মুখস্থবিদ্যার ওপর নির্ভর না করে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ দিতে হবে; অন্যথায় প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাঙ্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীতে শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি। র‍্যাঙ্কিংয়ে ভালো করতে হলে গবেষণা প্রকাশনা, সাইটেশন ও উদ্ভাবনে জোর দিতে হবে। এ সময় তিনি যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোর উদাহরণ টেনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে সাবেক শিক্ষার্থীদের (অ্যালামনাই) পৃষ্ঠপোষকতা করার আহ্বান জানান।

উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্ব বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিত বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ। সরকার মনে করে, প্রাথমিক থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি হাতে-কলমে শেখাতে সরকার বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করে অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ক্যাম্পাস থেকে সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাণিজ্যিকীকরণ করতে সরকার প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ‘সিড ফান্ডিং’ বা ইনোভেশন গ্রান্ট প্রদানের উদ্যোগ নিয়েছে। এছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট’ এবং ‘সায়েন্স পার্ক’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। শুধু উচ্চশিক্ষা নয়, স্কুল পর্যায় থেকেই কারিগরি ও ব্যবহারিক শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান তিনি।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, আইওটি, বিগ ডাটার মতো নিত্যনতুন প্রযুক্তি একদিকে কর্মসংস্থান কমাচ্ছে, অন্যদিকে নতুন কাজের সুযোগ তৈরি করছে। তাই মুখস্থবিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে কারিকুলামে শিল্পখাতের চাহিদাকে অন্তর্ভুক্ত করতে হবে। সীমিত সম্পদের কার্যকর ব্যবহার এবং মেধা পাচার রোধ করার মাধ্যমে একটি জ্ঞান ও মেধাভিত্তিক স্বনির্ভর রাষ্ট্র গড়ে তোলাই বর্তমান গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য।

বাংলাফ্লো/এফআইআর

Tags: 4th Industrial RevolutionBangla FlowDhaka UniversityEducation ReformHigher Education BDNational News BDPM Tariq RahmanUGC Workshopইউজিসিউচ্চশিক্ষাঢাকা বিশ্ববিদ্যালয়প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলা ফ্লো।বেকারত্বশিক্ষা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বুয়েটের হল সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ

বুয়েটের হল সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

June 28, 2026
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 27, 2026
রবিবার থেকে শুরু ভারতীয় ট্যুরিস্ট ভিসা, কীভাবে আবেদন করবেন?
বাংলাদেশ

রবিবার থেকে শুরু ভারতীয় ট্যুরিস্ট ভিসা, কীভাবে আবেদন করবেন?

June 27, 2026
পরবর্তী পোস্ট
হাইকোর্টে জামিন: কারামুক্ত হতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

হাইকোর্টে জামিন: কারামুক্ত হতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

তলিয়ে যাচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী ভেন্যু!

তলিয়ে যাচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী ভেন্যু!

স্টারমারের ওপর চাপ বাড়িয়ে যুক্তরাজ্যের জুনিয়র মন্ত্রীর পদত্যাগ

স্টারমারের ওপর চাপ বাড়িয়ে যুক্তরাজ্যের জুনিয়র মন্ত্রীর পদত্যাগ

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (4)
  • অন্যান্য (48)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (73)
  • অর্থনীতি (100)
  • আদালত (99)
  • আন্তর্জাতিক (811)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (416)
  • খেলা (365)
  • চলচ্চিত্র (12)
  • চাকরি (83)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (29)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (302)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,780)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (3)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (9)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (9)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (970)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (479)
  • লাইফস্টাইল (147)
  • শিক্ষা (164)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (51)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বুয়েটের হল সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী June 28, 2026
  • ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ খুঁজছে এসিআই June 28, 2026
  • জর্ডানকে হারিয়ে শতভাগ জয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা June 28, 2026
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান