বুধবার, আগস্ট ১২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

হাইকোর্টে জামিন: কারামুক্ত হতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মে ১২, ২০২৬
বাংলাদেশ
0
হাইকোর্টে জামিন: কারামুক্ত হতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

হাইকোর্টে জামিন: কারামুক্ত হতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: জুলাই আন্দোলনের সময়কার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১২ মে) এই আদেশ দেওয়া হয়। আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের ফলে এখন তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন।

২০২৫ সালের ২৪ জুলাই ধানমন্ডির নিজ বাসভবন থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের করা হয়েছিল।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায়ে জালিয়াতির অভিযোগে ২৭ আগস্ট শাহবাগ থানায় একটি মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। একই অভিযোগে ২৫ আগস্ট ফতুল্লা ও বন্দর থানায় আরও দুটি মামলা দায়ের করা হয়। এর আগে ৪ আগস্ট প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা করে।

নিম্ন আদালতে এসব মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর হাইকোর্টে জামিন আবেদন করেন খায়রুল হক। আদালত এ বিষয়ে রুল জারি করেছিলেন। গত ৮ মার্চ বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে তাঁকে চারটি মামলায় জামিন দেন। পরে ১১ মার্চ দুদকের মামলাতেও তিনি জামিন পান।

এসব জামিন আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। তবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত ২৮ এপ্রিল সেই আবেদন খারিজ করে দেন। এরই মধ্যে জুলাই আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী ও মিরপুর থানায় দায়ের করা আরও দুটি হত্যা মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। নিম্ন আদালতে এসব মামলায় জামিন না পেয়ে তিনি আবারও হাইকোর্টের দ্বারস্থ হন এবং সর্বশেষ এই জামিন লাভ করেন।

উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ওই বছরের ৩০ সেপ্টেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান। পরবর্তীতে তিনি তিন দফায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: ABM Khairul HaqueBangla FlowFormer Chief JusticeHigh Court BailJatrabari Police StationJuly Movement CasesNational News BDএ বি এম খায়রুল হকজামিনজুলাই আন্দোলনপ্রধান বিচারপতিবাংলা ফ্লোহাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ভারত থেকে দেশে আসছে নতুন ১৯ রেলকোচ
বাংলাদেশ

ভারত থেকে দেশে আসছে নতুন ১৯ রেলকোচ

আগস্ট ১২, ২০২৬
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণ
বরিশাল

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা’ তালিকায় বহাল রাখল কানাডা
বাংলাদেশ

বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা’ তালিকায় বহাল রাখল কানাডা

আগস্ট ১২, ২০২৬
পরবর্তী পোস্ট
তলিয়ে যাচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী ভেন্যু!

তলিয়ে যাচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী ভেন্যু!

স্টারমারের ওপর চাপ বাড়িয়ে যুক্তরাজ্যের জুনিয়র মন্ত্রীর পদত্যাগ

স্টারমারের ওপর চাপ বাড়িয়ে যুক্তরাজ্যের জুনিয়র মন্ত্রীর পদত্যাগ

সশস্ত্র বিদ্রোহ ও সন্ত্রাসী সংগঠনে যুক্ত থাকার দায়ে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর

সশস্ত্র বিদ্রোহ ও সন্ত্রাসী সংগঠনে যুক্ত থাকার দায়ে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর

প্রস্তাবিত সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আগস্ট ১২, ২০২৬
ইন্টার মিয়ামিতে নেইমারের যোগদানের গুঞ্জন

ইন্টার মিয়ামিতে নেইমারের যোগদানের গুঞ্জন

আগস্ট ১২, ২০২৬
শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি

শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি

আগস্ট ১২, ২০২৬
india-wary-of-three-muslim-nations-military-pact

তিন মুসলিম দেশের সামরিক চুক্তি নিয়ে সতর্ক ভারত

আগস্ট ১২, ২০২৬
হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট আন্দ্রাস বাকা

হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট আন্দ্রাস বাকা

আগস্ট ১২, ২০২৬
কলম্বিয়ায় ৭০ বারের বেশি আফটারশক,নিহত বেড়ে ২৫৪

কলম্বিয়ায় ৭০ বারের বেশি আফটারশক,নিহত বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (53)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (78)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (917)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (426)
  • খেলা (423)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (96)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (334)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,989)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (62)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,059)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (489)
  • লাইফস্টাইল (165)
  • শিক্ষা (182)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ আগস্ট ১২, ২০২৬
  • ইন্টার মিয়ামিতে নেইমারের যোগদানের গুঞ্জন আগস্ট ১২, ২০২৬
  • শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি আগস্ট ১২, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান