Thursday, July 2, 2026
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

কিয়েভে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
July 2, 2026
আন্তর্জাতিক
0
কিয়েভে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

কিয়েভে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে বুধবার রাতভর বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ৫৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ২ জন শিশু রয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশ্চিকো এবং রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান কর্মকর্তা তাইমুর টিকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পৃথক বার্তায় এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তাইমুর জানান, বুধবার রাতভর কিয়েভ ও এর আশপাশের অন্তত ৩৬টি এলাকায় ইউএভি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি: হামলার দায় স্বীকার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভের সামরিক স্থাপনা এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কেন্দ্রগুলো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। দূরপাল্লার হাই-প্রিসিশন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা পরিচালনা করা হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাশিয়ার বেসামরিক স্থাপনায় ইউক্রেনের হামলার জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে।

জেলেনস্কির প্রতিক্রিয়া: হামলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারি সফরে আয়ারল্যান্ডে ছিলেন। বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় তিনি সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ইউক্রেনের নাগরিকদের সতর্ক থাকার এবং পরবর্তী হামলা হলে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের মধ্যকার সংঘাতকে আরও তীব্র করে তুলেছে, যা কিয়েভসহ ইউক্রেনের প্রধান শহরগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Ballistic MissileDrone StrikeInternational NewsKyiv AttackRussia-Ukraine ConflictVolodymir Zelenskyকিয়েভ হামলাড্রোন হামলাভলোদিমির জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন সংঘাত
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

আলী খামেনির জানাজা ঘিরে সর্বোচ্চ সতর্কতায় ইরান
আন্তর্জাতিক

আলী খামেনির জানাজা ঘিরে সর্বোচ্চ সতর্কতায় ইরান

July 2, 2026
ক্রিপ্টো আয়ে রমরমা ট্রাম্পের ব্যবসা: সম্পদ বেড়ে ৬০০ কোটি ডলার ছাড়াল
আন্তর্জাতিক

ক্রিপ্টো আয়ে রমরমা ট্রাম্পের ব্যবসা: সম্পদ বেড়ে ৬০০ কোটি ডলার ছাড়াল

July 1, 2026
চাঁদে স্থায়ী বসতি গড়ার পথে নাসা
আন্তর্জাতিক

চাঁদে স্থায়ী বসতি গড়ার পথে নাসা

July 1, 2026
পরবর্তী পোস্ট
আলী খামেনির জানাজা ঘিরে সর্বোচ্চ সতর্কতায় ইরান

আলী খামেনির জানাজা ঘিরে সর্বোচ্চ সতর্কতায় ইরান

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (4)
  • অন্যান্য (48)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (73)
  • অর্থনীতি (102)
  • আদালত (102)
  • আন্তর্জাতিক (823)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (418)
  • খেলা (373)
  • চলচ্চিত্র (12)
  • চাকরি (85)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (29)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (308)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,797)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (3)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (9)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (9)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (979)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (479)
  • লাইফস্টাইল (150)
  • শিক্ষা (167)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (53)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • আলী খামেনির জানাজা ঘিরে সর্বোচ্চ সতর্কতায় ইরান July 2, 2026
  • কিয়েভে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০ July 2, 2026
  • ক্রিপ্টো আয়ে রমরমা ট্রাম্পের ব্যবসা: সম্পদ বেড়ে ৬০০ কোটি ডলার ছাড়াল July 1, 2026
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান