মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ খুলনা

‘তোমাকে আদর করে মারতে চাই’—ছাত্রীকে খুবি শিক্ষক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬
খুলনা, বাংলাদেশ
0
‘তোমাকে আদর করে মা/র/তে চাই’—ছাত্রীকে খুবি শিক্ষক
বিস্তারিত: 
#news #banglaflow #বাংলাফ্লো

‘তোমাকে আদর করে মা/র/তে চাই’—ছাত্রীকে খুবি শিক্ষক বিস্তারিত: #news #banglaflow #বাংলাফ্লো

0
শেয়ার হয়েছে
32
দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে নিজ ছাত্রীদের যৌন হয়রানি, অশালীন আচরণ এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এক ভুক্তভোগী ছাত্রীর লিখিত অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর মেসেজের স্ক্রিনশট দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্ত শিক্ষককে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভয়ংকর সব মেসেজ ও ভুক্তভোগীদের বয়ান গত মঙ্গলবার (১৬ জুন) ভুক্তভোগী এক শিক্ষার্থীর পক্ষে অন্য শিক্ষার্থীরা প্রমাণাদিসহ বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নথিপত্রে দেখা যায়, অভিযুক্ত শিক্ষক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছাত্রীদের উদ্দেশে চরম কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন। এর মধ্যে রয়েছে— “তোমার মতো মেয়ে বিয়ের আগে পাওয়া দরকার ছিল”, “বন্ধু হবা, কফি খাব আর মজা করব”, “বন্ধুর সঙ্গে হাগ করলে ডিপ্রেশন থাকে না”, “আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে” এবং “আমি তোমাকে ছাড়া থাকতে পারব না” ইত্যাদি।

ভুক্তভোগী ওই ছাত্রী জানান, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করার পর থেকেই অভিযুক্ত শিক্ষক তাকে এমন অস্বস্তিকর মেসেজ পাঠাতে শুরু করেন। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে তিনি বিষয়টি সহপাঠীদের জানান। তিনি বলেন, “শুরুতে এই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেলেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করেই সামনে এসেছি। আমি চাই অন্যরাও সাহস করে কথা বলুক এবং এর দৃষ্টান্তমূলক বিচার হোক।”

এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসার পর একই ডিসিপ্লিনের সাবেক ও বর্তমান আরও বেশ কয়েকজন ছাত্রী মুখ খুলেছেন। তারা জানান, প্রায় এক যুগ আগে থেকেই তিনি ক্লাসে কিংবা গভীর রাতে ফোন করে ছাত্রীদের (বিশেষ করে বিবাহিতদের) আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করতেন। তার কথায় সায় না দিলে ব্যক্তিগত আক্রোশেরও শিকার হতে হতো।

অভিযুক্ত শিক্ষকের দাবি অধ্যাপক মো. রেজাউল ইসলাম তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে এগুলোকে ‘ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেছেন। তার ভাষ্যমতে, গত ফেব্রুয়ারিতে তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। এরপর তিনি থানায় জিডি করেন এবং নিজের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মুছে ফেলেন। ডিসিপ্লিন প্রধান হিসেবে কড়াকড়ি আরোপ করায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

প্রশাসনের পদক্ষেপ ও শিক্ষার্থীদের বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশিদ খাঁন জানিয়েছেন, ডিনদের সঙ্গে জরুরি বৈঠক শেষে অভিযুক্ত শিক্ষককে ডিসিপ্লিন প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বদলে ড. মো. ইয়াসিনকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি অধ্যাপক মোছা. তাসলিমা খাতুন জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বুধবার (১৭ জুন) বিকেলে সাত সদস্যের একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেবে।

এদিকে, এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন খুবির সাধারণ শিক্ষার্থীরা। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী অপসারণ ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Campus NewsKhulna UniversityKUSexual Harassmentঅধ্যাপক রেজাউল ইসলামঅপরাধ সংবাদক্যাম্পাস নিউজখুবিখুলনা বিশ্ববিদ্যালয়বাংলা ফ্লোযৌন হয়রানিশিক্ষাঙ্গন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

টাঙ্গাইলে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে
টাঙ্গাইল

টাঙ্গাইলে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে

আগস্ট ৩, ২০২৬
‘এস আলমের পেছনে না ঘুরে আহতদের নিরাপত্তা দিন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসীরুদ্দীন
বাংলাদেশ

‘এস আলমের পেছনে না ঘুরে আহতদের নিরাপত্তা দিন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসীরুদ্দীন

আগস্ট ৩, ২০২৬
৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে জামায়াতের রুকন গ্রেপ্তার
বাংলাদেশ

৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে জামায়াতের রুকন গ্রেপ্তার

আগস্ট ৩, ২০২৬
পরবর্তী পোস্ট
মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন উপস্থাপিকামেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন উপস্থাপিকা

মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন উপস্থাপিকা

চোটের কারণে ছিটকে গেলেন লিটন, সিরিজে টিকে থাকার লড়াই আজচোটের কারণে ছিটকে গেলেন লিটন, সিরিজে টিকে থাকার লড়াই আজ

চোটের কারণে ছিটকে গেলেন লিটন, সিরিজে টিকে থাকার লড়াই আজ

মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী

মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী

প্রস্তাবিত সংবাদ

জেলজীবনের ভ/য়া/বহ স্মৃতি রোমন্থন করলেন সালমান খান

জেলজীবনের ভয়াবহ স্মৃতি রোমন্থন করলেন সালমান খান

আগস্ট ৩, ২০২৬
আগস্টে চরকিতে আসছে নতুন ৪ কনটেন্ট

আগস্টে চরকিতে আসছে নতুন ৪ কনটেন্ট

আগস্ট ৩, ২০২৬
হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী

হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী

আগস্ট ৩, ২০২৬
ঢাকাই সিনেমার ৭০ বছর: আজ ‘মুখ ও মুখোশ’-এর জন্মদিন

ঢাকাই সিনেমার ৭০ বছর: আজ ‘মুখ ও মুখোশ’-এর জন্মদিন

আগস্ট ৩, ২০২৬
টাঙ্গাইলে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে

টাঙ্গাইলে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে

আগস্ট ৩, ২০২৬
‘এস আলমের পেছনে না ঘুরে আহতদের নিরাপত্তা দিন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসীরুদ্দীন

‘এস আলমের পেছনে না ঘুরে আহতদের নিরাপত্তা দিন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসীরুদ্দীন

আগস্ট ৩, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (77)
  • অর্থনীতি (102)
  • আদালত (104)
  • আন্তর্জাতিক (887)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (421)
  • খেলা (406)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (94)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (328)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,930)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (59)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,035)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (484)
  • লাইফস্টাইল (161)
  • শিক্ষা (176)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • জেলজীবনের ভয়াবহ স্মৃতি রোমন্থন করলেন সালমান খান আগস্ট ৩, ২০২৬
  • আগস্টে চরকিতে আসছে নতুন ৪ কনটেন্ট আগস্ট ৩, ২০২৬
  • হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী আগস্ট ৩, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান