শনিবার, নভেম্বর ৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - টপ লিড নিউজ

রাজনৈতিক দলগুলোর হাতে ৪০ পৃষ্ঠার ‘জুলাই সনদ’, রয়েছে যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
0
0
শেয়ার হয়েছে
8
দেখা হয়েছে

বহুল আকাঙ্ক্ষিত ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে জাতীয় ঐকমত্য কমিশন থেকে জানানো হয়েছে। সেইসঙ্গে প্রকাশিত হয়েছে জুলাই জাতীয় সনদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে কমিশনের পক্ষ থেকে দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ পাঠানো হয়। তবে এতে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কিত কোনো সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়নি। প্রায় ৪০ পৃষ্ঠার এই জাতীয় সনদে সন্নিবেশিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের থেকে শুরু করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের স্বায়ত্তশাসনের আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কথা সেখানে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১ সালের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ ও ১৯৭৫ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে একদলীয় বাকশাল কায়েমের কথাও এতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, নানামুখী রাজনৈতিক ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায় ১৯৭৮ সালে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের উদ্যোগের ফলে ১৯৭৯ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশ আবারও গণতন্ত্রে প্রত্যাবর্তন করে। কিন্তু সেই গণতান্ত্রিক অভিযাত্রা দীর্ঘস্থায়ী হয়নি। বিশেষত, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সমগ্র রাষ্ট্রযন্ত্রকে স্বৈরতান্ত্রিকভাবে বিশেষ ব্যক্তি, পরিবার ও গোষ্ঠী বন্দনার জন্য নিবেদিত রাখা হয়। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে পরপর তিনটি বিতর্কিত ও প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস এবং বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা ও জনপ্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ব্যবস্থা কায়েম করে।

কিভাবে দীর্ঘ ১৬ বছরের ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং ২০১৮ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং অবশেষে ২০২৪ সালের জুলাই-আগস্টের এক দফা আন্দোলনে বিপুল সংখ্যক ছাত্র-শ্রমিক-নারী-পেশাজীবী তথা ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল এবং সকল স্তরের জনতার অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থান সংঘটিত হয় তারও উল্লেখ রয়েছে।

জুলাই জাতীয় সনদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আইনসভা, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইত্যাদি বিভিন্ন বিষয়ে জনসাধারণ, বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের মতামত পর্যালোচনা করে জাতীয় জুলাই সনদের ভাষ্য এবং সে বিষয়ে রাজনৈতিক দল ও জোট গুলোর মতামত সন্নিবেশিত হয়েছে। সবশেষে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ বাস্তবায়নের সাতটি পয়েন্টসহ একটি অঙ্গীকারনামা এতে লিপিবদ্ধ হয়েছে।

গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এতে স্বাক্ষর করবেন বলে অঙ্গীকারনামায় উল্লেখ করা হয়েছে। অঙ্গীকারনামায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগের ফলে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ‘জুলাই জাতীয় সনদ,২০২৫’-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা ও এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাক্ষরকারীরা এই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন না করে এর বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবেন ও গণতন্ত্র ,মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় মানুষের সংগ্রাম, বিশেষত ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করবেন।

অঙ্গীকারনামায় স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকান্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবেন বলে উল্লেখ করা হয়েছে।

সেইসঙ্গে বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং বিদ্যমান আইনসমূহের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন এবং এ বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে বলে সনদে অন্তর্ভুক্ত হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। তিন ধাপে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে অবশেষে স্বাক্ষরিত হয়ে আগামী ১৭ অক্টোবর চূড়ান্ত হতে যাচ্ছে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’। এর আগে গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায়, তা সংশোধন করে নির্ভুল খসড়া প্রেরণ করা হয়।

সর্বশেষ গত বুধবার (২০ আগষ্ট) কমিশনের পক্ষ থেকে খসড়াটির ওপর নিজেদের যেকোনো ধরনের মতামত প্রদানের সময় ২২ আগস্ট বিকেল তিনটা পর্যন্ত বাড়ানো হয়। সকলের মতামত পর্যালোচনা করে নির্ভুল আকারে জুলাই সনদ লিখিত আকারে চূড়ান্ত করে আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়।

Tags: জুলাই জাতীয় সনদ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

খুলনা থেকে পঞ্চগড় হাজার হাজার কারখানা গড়ার ঘোষণাখুলনা থেকে পঞ্চগড় হাজার হাজার কারখানা গড়ার ঘোষণা
বাগেরহাট

খুলনা থেকে পঞ্চগড় হাজার হাজার কারখানা গড়ার ঘোষণা

নভেম্বর ৫, ২০২৬
স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বহিষ্কার ৯ ছাত্র
গোপালগঞ্জ

স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বহিষ্কার ৯ ছাত্র

নভেম্বর ৫, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামলেন রুহুল কবির রিজভী

নভেম্বর ৫, ২০২৬
পরবর্তী পোস্ট

এখনও রাস্তায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, নতুন কর্মসূচি ঘোষণা

দুদকের অভিযানে রাজউক, স্বাস্থ্য ও খাদ্য খাতে অনিয়মের প্রমাণ

অর্ধশতাধিক রাজনীতিবিদ-সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রস্তাবিত সংবাদ

বিগব্যাশে মুস্তাফিজকে নিয়ে মেলবোর্নের অবিশ্বাস্য অফার

বিগব্যাশে মুস্তাফিজকে নিয়ে মেলবোর্নের অবিশ্বাস্য অফার

নভেম্বর ৫, ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের বিশ্বরেকর্ড ভাঙলেন ইয়ামাল

চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের বিশ্বরেকর্ড ভাঙলেন ইয়ামাল

নভেম্বর ৫, ২০২৬
আদনান আল রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন জুটি

আদনান আল রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন জুটি

নভেম্বর ৫, ২০২৬
চার বছর পরই ভেঙে গেল গায়িকা কনিকা কাপুরের সংসার

চার বছর পরই ভেঙে গেল গায়িকা কনিকা কাপুরের সংসার

নভেম্বর ৫, ২০২৬
শাহরুখের এক অনুরোধেই বলিউডে গান লিখলেন এড শিরান

শাহরুখের এক অনুরোধেই বলিউডে গান লিখলেন এড শিরান

নভেম্বর ৫, ২০২৬
আদালত প্রাঙ্গণে পরীমণির তাণ্ডব, ফাটল বিচারপ্রার্থীর মাথা!আদালত প্রাঙ্গণে পরীমণির তাণ্ডব, ফাটল বিচারপ্রার্থীর মাথা!

আদালত প্রাঙ্গণে পরীমণির তাণ্ডব, ফাটল বিচারপ্রার্থীর মাথা

নভেম্বর ৫, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (38)
  • অপরাধ (92)
  • অর্থনীতি (113)
  • আদালত (114)
  • আন্তর্জাতিক (1,041)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (441)
  • খেলা (475)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (110)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (96)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (4)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (47)
  • ফুটবল (353)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,268)
    • কক্সবাজার (24)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (11)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (7)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (17)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (5)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (4)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (11)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (6)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,265)
  • বিশেষ (2)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (503)
  • লাইফস্টাইল (193)
  • শিক্ষা (199)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (67)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন খবর বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বিগব্যাশে মুস্তাফিজকে নিয়ে মেলবোর্নের অবিশ্বাস্য অফার নভেম্বর ৫, ২০২৬
  • চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের বিশ্বরেকর্ড ভাঙলেন ইয়ামাল নভেম্বর ৫, ২০২৬
  • আদনান আল রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন জুটি নভেম্বর ৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান