শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

জীবন দেব, কিন্তু ২৪-এর অর্জন হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২৬
বাংলাদেশ
0
জীবন দেব, কিন্তু ২৪-এর অর্জন হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির

জীবন দেব, কিন্তু ২৪-এর অর্জন হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: “আল্লাহর কসম, জীবন দেব কিন্তু ‘২৪’ হারিয়ে যেতে দেব না। প্রতিবার সাধারণ মানুষ ও ছাত্র-জনতা জীবন দিয়ে অর্জন এনে দেওয়ার পর কিছু লুটেরা তা ছিনিয়ে নেয়। আজও ২০২৪-এর অর্জন হারিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”—বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামায়াত আমির বলেন, বর্তমান সংসদ ও সরকার ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ফসল হলেও কেউ কেউ এর গুরুত্ব কমিয়ে আগের অংশকে বেশি গুরুত্ব দিতে চাইছেন। তিনি বলেন, “আমরা অতীতের ত্যাগ অস্বীকার করি না; সে সময় আমরা শীর্ষ ১১ জন নেতাকে হারিয়েছি। কিন্তু এটাও সত্য, ২০২৪ না হলে আজ আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না, বিরোধীদলীয় নেতা হতাম না এবং তারেক রহমানও প্রধানমন্ত্রী হতে পারতেন না।” এসময় তিনি সরকারের কিছু মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কড়া সমালোচনা করেন।

জুলাই গণঅভ্যুত্থানের মূল দাবিগুলো স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তরুণরা বৈষম্যহীন সমাজ, দুর্নীতিমুক্ত দেশ এবং ন্যায়বিচার চেয়েছিল। সবচেয়ে বড় দাবি ছিল, ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে। এ জন্য রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজন ছিল। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ চারটি প্রশ্ন বুঝতে পারেনি—এমন কথা বলে জাতিকে অপমান করা হচ্ছে। আমি মূর্খ হতে পারি, কিন্তু আমার জাতি মূর্খ নয়। নির্বাচনের আগে সবাই গণভোটের পক্ষে ছিলেন, যেখানে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ বলেছেন। এখন ৫১ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করে ৭০ শতাংশের গণরায় মানা হচ্ছে না। ভোট কীভাবে পেয়েছেন, সাড়ে তিন ঘণ্টা ব্ল্যাকআউট করে কী করা হয়েছে—জনগণ তা জানে।”

সংবিধান সংশোধন কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সংবিধানে এমন কোনো কমিটির অস্তিত্ব নেই। এটি জুলাই অভ্যুত্থান ও গণভোটকে ভুলিয়ে দেওয়ার একটি চেষ্টা মাত্র। এর প্রতিবাদে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন বলেও জানান তিনি।

প্রতিবেশী দেশ ভারতের প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, “ভারত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালেও শুধু জামায়াতে ইসলামীকে লাল কার্ড দেখায়। কিন্তু আমরা সেই লাল কার্ডের পরোয়া করি না। আমরা ভারতের মাটিতে আশ্রয় নেওয়ার চিন্তাও করি না। বাংলাদেশের ১৮ কোটি মানুষের অন্তরই আমাদের আশ্রয়ের জায়গা।”

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangla FlowBangladesh Jamaat e IslamiBangladesh PoliticsDr. Shafiqur RahmanJuly Mass Uprising 2024National News BDParliament WalkoutTarique Rahmanজাতীয় সংবাদজুলাই গণঅভ্যুত্থানডা. শফিকুর রহমানবাংলাদেশ জামায়াতে ইসলামীবাংলাদেশ রাজনীতিবিরোধীদলীয় নেতা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসিরকে
আদালত

মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসিরকে

অক্টোবর ১৫, ২০২৬
রূপপুর প্রকল্পের ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট শুরু
বাংলাদেশ

রূপপুর প্রকল্পের ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট শুরু

অক্টোবর ১৫, ২০২৬
মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, চাকরি হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস
টাঙ্গাইল

মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, চাকরি হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

অক্টোবর ১৫, ২০২৬
পরবর্তী পোস্ট
ট্রাম্পের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করল ইরাকের সশস্ত্র গোষ্ঠী

ট্রাম্পের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করল ইরাকের সশস্ত্র গোষ্ঠী

‘অনশন ভাঙেননি সোনম’, দিল্লি পুলিশের দাবি ওড়ালেন স্ত্রী

‘অনশন ভাঙেননি সোনম’, দিল্লি পুলিশের দাবি ওড়ালেন স্ত্রী

আলজেরিয়ায় শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ১১

আলজেরিয়ায় শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ১১

প্রস্তাবিত সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

অক্টোবর ১৬, ২০২৬
বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত

বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত

অক্টোবর ১৫, ২০২৬
বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি: সৌদি সফর স্থগিতের পরামর্শ

বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি: সৌদি সফর স্থগিতের পরামর্শ

অক্টোবর ১৫, ২০২৬
জেলেনস্কিকে পদ ছাড়ার আহ্বান মাস্কের

জেলেনস্কিকে পদ ছাড়ার আহ্বান মাস্কের

অক্টোবর ১৫, ২০২৬
শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে নতুন কর্মসূচির ডাক

শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে নতুন কর্মসূচির ডাক

অক্টোবর ১৫, ২০২৬
মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসিরকে

মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসিরকে

অক্টোবর ১৫, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (38)
  • অপরাধ (85)
  • অর্থনীতি (110)
  • আদালত (113)
  • আন্তর্জাতিক (1,014)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (436)
  • খেলা (463)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (107)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (45)
  • ফুটবল (349)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,210)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (16)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (11)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,227)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (498)
  • লাইফস্টাইল (188)
  • শিক্ষা (196)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (67)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম অক্টোবর ১৬, ২০২৬
  • বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত অক্টোবর ১৫, ২০২৬
  • বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি: সৌদি সফর স্থগিতের পরামর্শ অক্টোবর ১৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান