শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

‘হৃদয়ে ঢাকা’ উৎসব: ব্যাংকগুলোর কাছে ৫০ লাখ থেকে ৩ কোটি টাকা স্পন্সরশিপ চায় ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২৬
বাংলাদেশ
0
‘হৃদয়ে ঢাকা’ উৎসব: ব্যাংকগুলোর কাছে ৫০ লাখ থেকে ৩ কোটি টাকা স্পন্সরশিপ চায় ডিএসসিসি

‘হৃদয়ে ঢাকা’ উৎসব: ব্যাংকগুলোর কাছে ৫০ লাখ থেকে ৩ কোটি টাকা স্পন্সরশিপ চায় ডিএসসিসি

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ঐতিহাসিক ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষ্যে আগামী ৩১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ শীর্ষক মেগা উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং নগর ব্র্যান্ডিংকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হলেও, উৎসবের স্পন্সরশিপ নিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তৈরি হয়েছে বিতর্ক।

জানা গেছে, এই বর্ণাঢ্য আয়োজনের জন্য দেশের বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর কাছে করপোরেশনের পক্ষ থেকে সর্বনিম্ন ৫০ লাখ থেকে সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সরশিপ চাওয়া হয়েছে। গত সপ্তাহে ডিএসসিসি সিএসআর তহবিল থেকে আর্থিক সহায়তার আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয়। যদিও আনুষ্ঠানিক চিঠিতে নির্দিষ্ট অঙ্ক উল্লেখ ছিল না, তবে ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই অঙ্কের প্রস্তাব দেওয়া হয়।

তবে একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এতে আপত্তি জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, ব্যাংকের অর্থ আমানতকারী ও শেয়ারহোল্ডারদের সম্পদ। ব্যয়ের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ ও নিয়ন্ত্রক সংস্থার সিএসআর নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক। সরকারি সংস্থা হিসেবে সিটি করপোরেশনের নিজস্ব বাজেট রয়েছে, তাই এ ধরনের উৎসবের ব্যয় তাদের নিজস্ব অর্থ থেকেই হওয়া উচিত বলে মনে করেন তারা।

এর আগে, গত ১৩ জুলাই নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম উৎসবের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ‘হৃদয়ে ঢাকা’ কেবল একটি উৎসব নয়, বরং ঢাকার ঐতিহ্য পুনর্জাগরণ ও পরিচ্ছন্ন-সবুজ নগরী গড়ার একটি দীর্ঘমেয়াদি নাগরিক আন্দোলন।

সপ্তাহব্যাপী আয়োজনের মূল আকর্ষণ:

৩১ জুলাই: ভোরে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’ এবং বিকেলে হাতি, ঘোড়ার গাড়ি ও পালকিসহ ঐতিহ্যবাহী ‘ঢাকা শোভাযাত্রা’।

১ আগস্ট (ঢাকা দিবস): ভোরে ‘ঢাকা হেরিটেজ ম্যারাথন’। বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হবে।

২ আগস্ট: লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালীসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

৩ আগস্ট: বুড়িগঙ্গা নদীতে (খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট) ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

সপ্তাহজুড়ে (১-৭ আগস্ট): মধুমিতা সিনেমা হলে ঢাকাকে নিয়ে পুরোনো চলচ্চিত্র প্রদর্শনী, শিল্পকলা একাডেমিতে মঞ্চনাটক ও আর্ট ক্যাম্প, বিপণিবিতানগুলোতে ‘দি গ্রেট ঢাকা সেল’ এবং সদরঘাট থেকে নৌযানে ‘হেরিটেজ ক্রুজ’ ভ্রমণ।

ডিএসসিসি প্রশাসক জানান, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু এবং ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক নগর প্রশাসনের পথচলা শুরু হয়। তাই ১ আগস্টকে ‘ঢাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে সূচিতে পরিবর্তন আসতে পারে, তবে উৎসব অবশ্যই উদযাপিত হবে।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangla FlowBank CSR FundCapital News BDDhaka 416 AnniversaryDhaka Day 2026Dhaka South City CorporationDSCCHridoye Dhaka FestivalLalbagh FortNational News BDPM Tarique Rahmanডিএসসিসিঢাকা দক্ষিণ সিটি করপোরেশনঢাকা দিবসবাংলা ফ্লোরাজধানী সংবাদস্পন্সরশিপহৃদয়ে ঢাকা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়ে ইতিহাসে সাহাবুদ্দিন চুপ্পু
বাংলাদেশ

তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়ে ইতিহাস গড়েছেন সাহাবুদ্দিন চুপ্পু

জুলাই ২৪, ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগের কারণ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬
জামায়াত এমপির জুমার নামাজ পড়ানো নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি
বাংলাদেশ

জামায়াত এমপির জুমার নামাজ পড়ানো নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি

জুলাই ২৪, ২০২৬
পরবর্তী পোস্ট
আদালত প্রাঙ্গণেই বাপ্পী হত্যা মামলার সাক্ষীকে হত্যার হুমকি,মুরাদ সিদ্দিকীর বিরুদ্ধে জিডি

আদালত প্রাঙ্গণেই বাপ্পী হত্যা মামলার সাক্ষীকে হত্যার হুমকি,মুরাদ সিদ্দিকীর বিরুদ্ধে জিডি

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গুজবে কান দেবেন না, রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন প্রসঙ্গে ফখরুল

গুজবে কান দেবেন না, রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন প্রসঙ্গে ফখরুল

প্রস্তাবিত সংবাদ

অবস্থান বদলে মোদির ওপর আস্থা রাখতে বললেন সালমান

অবস্থান বদলে মোদির ওপর আস্থা রাখতে বললেন সালমান

জুলাই ২৪, ২০২৬
তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়ে ইতিহাসে সাহাবুদ্দিন চুপ্পু

তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়ে ইতিহাস গড়েছেন সাহাবুদ্দিন চুপ্পু

জুলাই ২৪, ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগের কারণ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬
জামায়াত এমপির জুমার নামাজ পড়ানো নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি

জামায়াত এমপির জুমার নামাজ পড়ানো নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি

জুলাই ২৪, ২০২৬
কক্সবাজারকে স্মার্ট সিটি ও পর্যটন হাব করতে মাস্টারপ্ল্যানের নির্দেশ

কক্সবাজারকে স্মার্ট সিটি ও পর্যটন হাব করতে মাস্টারপ্ল্যানের নির্দেশ

জুলাই ২৪, ২০২৬
কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জুলাই ২৪, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (75)
  • অর্থনীতি (102)
  • আদালত (102)
  • আন্তর্জাতিক (864)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (419)
  • খেলা (396)
  • চলচ্চিত্র (16)
  • চাকরি (89)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (30)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (322)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,879)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (4)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (58)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (12)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (1,010)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (481)
  • লাইফস্টাইল (154)
  • শিক্ষা (171)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (56)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • অবস্থান বদলে মোদির ওপর আস্থা রাখতে বললেন সালমান জুলাই ২৪, ২০২৬
  • তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়ে ইতিহাস গড়েছেন সাহাবুদ্দিন চুপ্পু জুলাই ২৪, ২০২৬
  • রাষ্ট্রপতির পদত্যাগের কারণ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই ২৪, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান