মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

রাজধানীর সবজি ও মাছের বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ
0
রাজধানীর সবজি ও মাছের বাজারে আগুন

রাজধানীর সবজি ও মাছের বাজারে আগুন

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে যেন আগুন লেগেছে। কাঁচাবাজার থেকে শুরু করে মাছের বাজার—কোথাও নেই সাধারণ মানুষের স্বস্তি। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ভোক্তারা। রাজনৈতিক পালাবদল বা নির্বাচনের আগে বাজারে স্বস্তি ফেরানোর নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও, বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। হতাশ ও ক্ষুব্ধ ভোক্তাদের আক্ষেপ, সবাই আশা দেখিয়ে ক্ষমতায় আসে, কিন্তু কম দামে পণ্য দেয় না কেউ।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার বিশ্লেষণে দেখা যায়, চাল, ডাল, সবজি, মাছ থেকে শুরু করে প্রায় সব নিত্যপণ্যের দামই সাধারণ মানুষের নাগালের বাইরে।

সবজির বাজারে গিয়ে ক্রেতাদের রীতিমতো ঘাম ছুটছে। বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে ৮০ টাকার আশপাশে। এর মধ্যে টমেটো ও গাজর ১৪০ টাকা, কাঁচা মরিচ ২৫০ টাকা এবং ধনেপাতা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল, বেগুন, উচ্ছে, বরবটি, করলা ও কচুর লতির কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকার মধ্যে। তুলনামূলক কম দামের মধ্যে পেঁপে ৪০-৫০ টাকা এবং চালকুমড়া ও শসা মিলছে ৫০-৬০ টাকায়।

যাত্রাবাড়ী ও টাউনহল বাজারের ক্রেতারা জানান, একসঙ্গে কয়েক পদের সবজি কিনতে গেলেই ব্যাগের খরচ দ্রুত বেড়ে যাচ্ছে। অন্যদিকে খুচরা বিক্রেতাদের দাবি, আড়ত থেকে বেশি দামে কেনার কারণে তাদের করার কিছু থাকে না। এর সঙ্গে পরিবহন ও নষ্ট হওয়ার ক্ষতি যোগ করে তাদের দাম নির্ধারণ করতে হয়।

সবজির মতো মাছের বাজারেও বইছে অস্বস্তির হাওয়া। দেশি মাছের সরবরাহ কম থাকায় এর দাম নিম্নবিত্তের তো বটেই, মধ্যবিত্তেরও নাগালের বাইরে চলে গেছে। বাজারে দেশি পাবদা, টেংরা, শিং, মাগুর, শোল, চিতল ও বোয়াল বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে। এমনকি ছোট কাচকি মাছও বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। বাধ্য হয়ে অনেকে চাষের মাছের দিকে ঝুঁকলেও সেখানেও নেই সুখবর। বাজারে চাষের পাঙাশ ২০০ থেকে ২৮০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ৩০০ টাকা এবং রুই-কাতলা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে।

শ্যামবাজারের বিক্রেতারা বলছেন, জলাশয়ে এখন আর আগের মতো দেশি মাছ পাওয়া যায় না। আর চাষের মাছের ক্ষেত্রে মাছের খাবার, উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়তি।

দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ক্রেতারা বলছেন, বেতন যে হারে বাড়ে, বাজারের খরচ তার চেয়ে অনেক বেশি বাড়ে। খুচরা বিক্রেতারা বলছেন, সরকার চাইলে পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা পর্যায়ে মনিটরিং বাড়াতে পারে। শুধু খুচরা বাজারে অভিযান চালিয়ে দীর্ঘমেয়াদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়। ভোক্তা ও বাজার সংশ্লিষ্টদের দাবি— উৎপাদন, আমদানি, মজুত, পরিবহন ও বিপণনসহ পুরো সরবরাহ ব্যবস্থার ওপর কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃত্রিম সংকট ও অতিরিক্ত মুনাফালোভী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowDaily Essentials PriceDhaka Kitchen MarketFish Market PriceInflation BDNational News BDPrice Hike BangladeshVegetable Price BDঅর্থনীতিকাঁচাবাজারজাতীয় সংবাদদ্রব্যমূল্য বৃদ্ধিনিত্যপণ্যমাছের বাজাররাজধানীর বাজার
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

সালমানের স্টুডিও ভাঙচুর: জমির বিরোধেই গভীর রাতে তাণ্ডব, দাবি পুলিশের
বাংলাদেশ

সালমানের স্টুডিও ভাঙচুর: জমির বিরোধেই গভীর রাতে তাণ্ডব, দাবি পুলিশের

সেপ্টেম্বর ২৭, ২০২৬
clash-between-dhaka-college-and-ideal-college-students-at-sciencelab
বাংলাদেশ

সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের সংঘর্ষ: যান চলাচল ব্যাহত

সেপ্টেম্বর ২৭, ২০২৬
খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ
বাংলাদেশ

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
পরবর্তী পোস্ট
৬ ঘণ্টার কম ঘুম নীরবে বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি

৬ ঘণ্টার কম ঘুম নীরবে বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি

দীর্ঘক্ষণ ইয়ারবাড ব্যবহারে নীরবে নষ্ট হচ্ছে শ্রবণশক্তি!

দীর্ঘক্ষণ ইয়ারবাড ব্যবহারে নীরবে নষ্ট হচ্ছে শ্রবণশক্তি!

প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’: ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’: ববি হাজ্জাজ

প্রস্তাবিত সংবাদ

সালমানের স্টুডিও ভাঙচুর: জমির বিরোধেই গভীর রাতে তাণ্ডব, দাবি পুলিশের

সালমানের স্টুডিও ভাঙচুর: জমির বিরোধেই গভীর রাতে তাণ্ডব, দাবি পুলিশের

সেপ্টেম্বর ২৭, ২০২৬
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, 'দিস ইজ নরমাল ইন বাংলাদেশ'

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘দিস ইজ নরমাল ইন বাংলাদেশ’

সেপ্টেম্বর ২৭, ২০২৬
clash-between-dhaka-college-and-ideal-college-students-at-sciencelab

সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের সংঘর্ষ: যান চলাচল ব্যাহত

সেপ্টেম্বর ২৭, ২০২৬
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে চায় সৌদি আরববাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে চায় সৌদি আরব

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে চায় সৌদি আরব

সেপ্টেম্বর ২৬, ২০২৬
ইমরান খানের মুক্তির দাবিতে লং মার্চ: ইসলামাবাদজুড়ে কঠোর লকডাউন

ইমরান খানের মুক্তির দাবিতে লং মার্চ: ইসলামাবাদজুড়ে কঠোর লকডাউন

সেপ্টেম্বর ২৬, ২০২৬
হুথিদের লাগাতার ড্রোন হামলা: রিয়াদে সৌদি, তুরস্ক ও পাকিস্তানি সেনাপ্রধানের জরুরি বৈঠক

হুথিদের লাগাতার ড্রোন হামলা: রিয়াদে সৌদি, তুরস্ক ও পাকিস্তানি সেনাপ্রধানের জরুরি বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (989)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (450)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,167)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,163)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (181)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (62)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • সালমানের স্টুডিও ভাঙচুর: জমির বিরোধেই গভীর রাতে তাণ্ডব, দাবি পুলিশের সেপ্টেম্বর ২৭, ২০২৬
  • লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘দিস ইজ নরমাল ইন বাংলাদেশ’ সেপ্টেম্বর ২৭, ২০২৬
  • সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের সংঘর্ষ: যান চলাচল ব্যাহত সেপ্টেম্বর ২৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান