মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রেনে হামলা, চালক ও সহকারীকে কুপিয়ে লুট

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৬
বাংলাদেশ
0
দাঁড়িয়ে থাকা ট্রেনে হামলা, চালক ও সহকারীকে কুপিয়ে লুট

দাঁড়িয়ে থাকা ট্রেনে হামলা, চালক ও সহকারীকে কুপিয়ে লুট

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি খালি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে চালক ও সহকারী চালককে কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় তাদের জিম্মি করে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ট্রেনের চালক (লোকোমাস্টার) নজরুল ইসলাম এবং সহকারী চালক কবির হোসেন।

আহত চালক নজরুল ইসলাম জানান, গভীর রাতে খালি মালবাহী ট্রেনটি নিয়ে সিগন্যালের অপেক্ষায় দর্শনা জংশনের আউটার সিগন্যাল এলাকায় অবস্থান করছিলেন তারা। এ সময় ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী দল অস্ত্র নিয়ে হঠাৎ ইঞ্জিনে উঠে হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে মারধর করে এলোপাতাড়ি কোপ দেয় এবং জিম্মি করে নগদ টাকা ও মুঠোফোন লুট করে নেয়। তবে এমন আহত অবস্থাতেই সাহসিকতার সঙ্গে ট্রেনটি চালিয়ে ভোর ৫টার দিকে উথলী রেলওয়ে স্টেশনে পৌঁছান তারা।

উথলী স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর তিনি আহত চালক ও সহকারী চালককে উদ্ধার করেন এবং স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করে পরে আলাদা দুটি ট্রেনে তাদের ঈশ্বরদীতে পাঠান। সকাল ১০টার দিকে অন্য একজন লোকোমাস্টার এসে ট্রেনটির দায়িত্ব নিলে সেটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ও ট্রেনটি পরিদর্শন করেছেন। দর্শনা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী খুলনা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা এক্সপ্রেস মেইল ট্রেনের জন্য সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল মালবাহী ট্রেনটি। এ সময় দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনে ভাঙচুর চালিয়ে চালকদের কাছ থেকে মুঠোফোন ও নগদ ৪ থেকে ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: ChuadangaDarshanaTrain Attack।উথলী স্টেশনচুয়াডাঙ্গাজেলা সংবাদট্রেনে হামলাডাকাতিদর্শনা জংশনরেলওয়ে পুলিশলোকোমাস্টার আহত
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন
গোপালগঞ্জ

টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন

নভেম্বর ১৭, ২০২৬
নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরে লন্ডনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আন্তর্জাতিক

নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরে লন্ডনে ধাওয়া-পাল্টা ধাওয়া

নভেম্বর ১৭, ২০২৬
মজুরি বোর্ডের সভা স্থগিত: মিরপুরে শ্রমিক বিক্ষোভমজুরি বোর্ডের সভা স্থগিত: মিরপুরে শ্রমিক বিক্ষোভ
বাংলাদেশ

মজুরি বোর্ডের সভা স্থগিত: মিরপুরে শ্রমিক বিক্ষোভ

নভেম্বর ১৭, ২০২৬

প্রস্তাবিত সংবাদ

দাঁড়িয়ে থাকা ট্রেনে হামলা, চালক ও সহকারীকে কুপিয়ে লুট

দাঁড়িয়ে থাকা ট্রেনে হামলা, চালক ও সহকারীকে কুপিয়ে লুট

নভেম্বর ১৭, ২০২৬
টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন

টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন

নভেম্বর ১৭, ২০২৬
স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

নভেম্বর ১৭, ২০২৬
‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ প্রাইমের!

‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ প্রাইমের!

নভেম্বর ১৭, ২০২৬
অমিতাভ ও অভিষেককে সরাসরি প্রাণনাশের হুমকি!

অমিতাভ ও অভিষেককে সরাসরি প্রাণনাশের হুমকি!

নভেম্বর ১৭, ২০২৬
বিয়ের পর কেন আড়ালে রামশা, মুখ খুললেন খুশাল

বিয়ের পর কেন আড়ালে রামশা, মুখ খুললেন খুশাল

নভেম্বর ১৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (6)
  • অন্যান্য (56)
  • অন্যান্য খেলা (38)
  • অপরাধ (94)
  • অর্থনীতি (113)
  • আদালত (118)
  • আন্তর্জাতিক (1,062)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (441)
  • খেলা (477)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (114)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (98)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (4)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (47)
  • ফুটবল (355)
  • বরিশাল (13)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,320)
    • কক্সবাজার (25)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (16)
    • গোপালগঞ্জ (13)
    • চট্টগ্রাম (65)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (7)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (3)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (17)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (52)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (5)
    • নারায়ণগঞ্জ (8)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (4)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (11)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (3)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (6)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (15)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,296)
  • বিশেষ (2)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (503)
  • লাইফস্টাইল (196)
  • শিক্ষা (204)
  • শিল্প সাহিত্য (11)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (71)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন খবর বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • দাঁড়িয়ে থাকা ট্রেনে হামলা, চালক ও সহকারীকে কুপিয়ে লুট নভেম্বর ১৭, ২০২৬
  • টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন নভেম্বর ১৭, ২০২৬
  • স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ নভেম্বর ১৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান