শনিবার, আগস্ট ৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

১০ মার্কিন কোম্পানিকে নিষিদ্ধ করল চীন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২৬
আন্তর্জাতিক
0
১০ মার্কিন কোম্পানিকে নিষিদ্ধ করল চীন

১০ মার্কিন কোম্পানিকে নিষিদ্ধ করল চীন

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্তির কড়া জবাব দিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা ও বিরল খনিজ (রেয়ার আর্থ) খাতের সঙ্গে যুক্ত ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর নতুন রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বৈঠকের এক মাস পরই এই পদক্ষেপ নেওয়া হলো। ওই বৈঠকে দুই দেশ শুল্ক কমানোর বিষয়ে সম্মত হলেও প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে তাদের বিরোধ যে এখনো চরমে, এই ঘটনাই তার প্রমাণ। সম্প্রতি ওয়াশিংটন ৮০টি চীনা কোম্পানি ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের একটি নতুন কালো তালিকা প্রকাশ করে, যেখানে আলিবাবা, বাইদু এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডির মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান চীনের সামরিক বাহিনীকে সহায়তা করছে।

এর জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই ‘জঘন্য কর্মকাণ্ডের’ প্রতিক্রিয়া এবং নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থেই নতুন এই রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ১০টি মার্কিন কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য হলো— মহাকাশ প্রতিরক্ষা চুক্তিতে থাকা অ্যাভক্স, সামরিক যানবাহন নির্মাতা ওশকোশ ডিফেন্স এবং বিরল খনিজ উৎপাদক এমপি ম্যাটেরিয়ালস ও ইউএসএ রেয়ার আর্থ। এসব প্রতিষ্ঠানের কাছে সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য (দ্বৈত-ব্যবহারযোগ্য) পণ্য রপ্তানি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার পাশাপাশি চলমান সব ধরনের সংশ্লিষ্ট রপ্তানি কার্যক্রম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি তৃতীয় কোনো দেশ, সংস্থা বা ব্যক্তির মাধ্যমেও চীন থেকে উদ্ভূত এসব পণ্য উক্ত প্রতিষ্ঠানগুলোতে স্থানান্তর বা সরবরাহ করা যাবে না বলে কঠোরভাবে সতর্ক করেছে মন্ত্রণালয়।

পাশাপাশি, চীনের অর্থ মন্ত্রণালয় পৃথকভাবে জানিয়েছে যে, সরকারি ক্রয় কার্যক্রমে যুক্ত সংস্থাগুলো এখন থেকে ৪৬টি মার্কিন কোম্পানির তৈরি কোনো পণ্য কিনতে পারবে না। এই তালিকায় লকহিড মার্টিন, রেথিয়ন, বোয়িংয়ের প্রতিরক্ষা বিভাগ, জেনারেল ডাইনামিক্স এবং অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের মতো বড় মার্কিন সামরিক ঠিকাদার ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে। তবে চীনে কর্মরত মার্কিন বিনিয়োগ থাকা কোম্পানিগুলোকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে এবং আজ সোমবার থেকেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির কারণে এসব কোম্পানির ওপর আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল চীন। মূলত তাইওয়ানকে ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের নিরাপত্তায় সমর্থন দিয়ে আসছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তাইওয়ানের জন্য প্রস্তাবিত ১৪ বিলিয়ন ডলারের একটি অস্ত্র প্যাকেজ এখন পর্যালোচনার পর্যায়ে রয়েছে। মে মাসে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল দেখানোর চেষ্টা করা হলেও বাস্তবে দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangla FlowChina US Trade WarDonald TrumpExport BanInternational News BDMahmudRare EarthTaiwan IssueUS Defense CompaniesXi Jinpingআন্তর্জাতিক সংবাদচীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধচীনের রপ্তানি নিষেধাজ্ঞাডোনাল্ড ট্রাম্পতাইওয়ান ইস্যুমাহমুদশি জিনপিং
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই মোদিকে ফোন নেতানিয়াহুর
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই মোদিকে ফোন নেতানিয়াহুর

আগস্ট ৭, ২০২৬
থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর এলোপাথাড়ি গুলিতে শিক্ষকসহ নিহত ২
আন্তর্জাতিক

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর এলোপাথাড়ি গুলিতে শিক্ষকসহ নিহত ২

আগস্ট ৭, ২০২৬
ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, হোয়াইট হাউসে ট্রাম্পের ঘোষণা
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, হোয়াইট হাউসে ট্রাম্পের ঘোষণা

আগস্ট ৭, ২০২৬
পরবর্তী পোস্ট
৫৩-তে পা রাখলেন থালাপতি বিজয়

৫৩-তে পা রাখলেন থালাপতি বিজয়

রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

পেনাল্টি মিসের হতাশা ভুলে মেসির রেকর্ড গড়া গোল

পেনাল্টি মিসের হতাশা ভুলে মেসির রেকর্ড গড়া গোল

প্রস্তাবিত সংবাদ

‘জংলি’র পাখি নৈঋতা এবার নিউইয়র্কে সেরা শিশুশিল্পী

‘জংলি’র পাখি নৈঋতা এবার নিউইয়র্কে সেরা শিশুশিল্পী

আগস্ট ৭, ২০২৬
কনটেন্ট বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়া গ্রেপ্তার

কনটেন্ট বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়া গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬
ছেলের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন,যা বললেন মেসি

ছেলের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন,যা বললেন মেসি

আগস্ট ৭, ২০২৬
ইন্টার মায়ামির জয়ে মেসির জোড়া গোল, গড়লেন লিগস কাপের রেকর্ড

ইন্টার মায়ামির জয়ে মেসির জোড়া গোল, গড়লেন লিগস কাপের রেকর্ড

আগস্ট ৭, ২০২৬
নারী এশিয়া কাপের আগে বিদেশি কোচ খুঁজছে বিসিবি

নারী এশিয়া কাপের আগে বিদেশি কোচ খুঁজছে বিসিবি

আগস্ট ৭, ২০২৬
র‍্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে ‘এসআরবি’

র‍্যাবের নাম পরিবর্তন করে হচ্ছে ‘এসআরবি’

আগস্ট ৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (52)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (78)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (901)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (424)
  • খেলা (415)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (95)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (332)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,958)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (60)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,048)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (484)
  • লাইফস্টাইল (164)
  • শিক্ষা (177)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ‘জংলি’র পাখি নৈঋতা এবার নিউইয়র্কে সেরা শিশুশিল্পী আগস্ট ৭, ২০২৬
  • কনটেন্ট বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়া গ্রেপ্তার আগস্ট ৭, ২০২৬
  • ছেলের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন,যা বললেন মেসি আগস্ট ৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান