বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

জলবায়ু পরিকল্পনার কেন্দ্রে শিশু-তরুণরা, বিশ্বে প্রথম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৫
বাংলাদেশ
0
0
শেয়ার হয়েছে
2
দেখা হয়েছে

জলবায়ু পরিবর্তন মোকাবিলার বৈশ্বিক প্রতিশ্রুতি এনডিসি ৩.০ প্রণয়নে এক অনন্য নজির গড়েছে বাংলাদেশ। এই প্রথম কোন দেশ তার জাতীয় জলবায়ু পরিকল্পনার কেন্দ্রে শিশু ও তরুণদের অধিকার, সুরক্ষা ও অংশগ্রহণকে কৌশলগতভাবে অন্তর্ভুক্ত করেছে।

কার্বন নিঃসরণ কমানো বা অভিযোজন কৌশলের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, পানি, পুষ্টি, শিশু সুরক্ষা থেকে শুরু করে দুর্যোগ ঝুঁকি হ্রাস পর্যন্ত সামাজিক খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ দেখাল যে জলবায়ু কার্যক্রম শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও ন্যায্যতাকেও সমান গুরুত্ব দিতে হবে।

বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।

এতে বলা হয়েছে, এনডিসি ৩.০ প্রণয়নের নেতৃত্ব দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পুরো প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিয়েছে ইউনিসেফ।

সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, এটা বাংলাদেশের জন্য একটি মাইলফলক। প্রথমবারের মতো শিশু ও তরুণদের বিষয়টি শুধু স্বীকার করা হয়নি, বরং দেশের জলবায়ু রোডম্যাপ নির্ধারণে তাদের মতামত ও অগ্রাধিকারকে সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। তাদের জীবন-অভিজ্ঞতাকে জাতীয় সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে আনা হয়েছে। এনডিসি ৩.০ অনুপ্রেরণাদায়ক, কারণ এখানে শিশুদের জরুরি প্রয়োজনগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে এটি অন্তর্ভুক্তিমূলক, কারণ তরুণেরা যেন অন্যদের সঙ্গে মিলে সমাধান বের করতে পারে, তার জন্য যথাযথ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের অংশীদার হতে পেরে ইউনিসেফ খুবই গর্বিত। যথাযথ বাস্তবায়নে সহায়তা করতে আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আসল কাজ এখন শুরু হচ্ছে, এই শক্তিশালী দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দেওয়া এবং বাংলাদেশকে আরও নিরাপদ ও জলবায়ু-সহনশীল একটি দেশ বানানো, যেখানে প্রতিটি শিশু বিকশিত হওয়ার সুযোগ পাবে।

এই প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, এনডিসি ৩.০ কেবল নিঃসরণ কমানোর একটি পরিকল্পনা নয় বরং একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার। নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, জাতিগত সংখ্যালঘু ও জলবায়ু অভিবাসীদের অংশগ্রহণকে এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

রানা ফ্লাওয়ার্স বলেন, জলবায়ু কার্যক্রমকে অধিকারভিত্তিক করা জরুরি, যাতে কেউ পিছিয়ে না থাকে।

ইউনিসেফ বাংলাদেশ জানিয়েছে, নতুন পরিকল্পনায় স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ), শিক্ষা, শিশু সুরক্ষা, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ক্ষয়ক্ষতি মোকাবিলাকে জলবায়ু কার্যক্রমের কেন্দ্রে রাখা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে শিশু ও তরুণদের ওপর যে অসম ও মারাত্মক প্রভাব পড়ছে, তা মোকাবিলায় বিশেষ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুল চালু রাখা, স্বাস্থ্যসেবা সচল রাখা এবং নিরাপদ পানির সুযোগ নিশ্চিত করা– যাতে বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি কিংবা তাপপ্রবাহের মতো জলবায়ুজনিত দুর্যোগেও মৌলিক সেবাগুলো ক্ষতিগ্রস্ত না হয়।

এতে আরও জানানো হয়েছে, বিশ্বে প্রথমবারের মতো তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে এনডিসি কাঠামোর মনিটরিং, রিপোর্টিং ও ভেরিফিকেশন (এমআরভি) প্রক্রিয়ায়। শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়ন ও তদারকির ক্ষেত্রেও তারা সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে শিশু-সংবেদনশীল সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং অভিযোগ–প্রতিকার প্রক্রিয়া (গ্রিভেন্স অ্যান্ড রেডরেস মেকানিজম) চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাল্যবিবাহ বা শিশুশ্রমের ঝুঁকি বাড়লে তা প্রতিরোধে এই সুরক্ষা কাঠামো জরুরি সহায়তা দেবে।

ইউনিসেফের সহযোগিতা প্রসঙ্গে বলা হয়েছে, পরিকল্পনা প্রণয়নের পুরো প্রক্রিয়ায় ইউনিসেফ দেশব্যাপী শিশু ও তরুণদের পরামর্শ সভার আয়োজন করেছে। পাশাপাশি পরিবেশবিষয়ক সচেতনতা বাড়াতে এবং আচরণগত পরিবর্তন আনতে তিনটি শিক্ষামূলক ভিডিও তৈরি করেছে, যেগুলো শৈশব থেকেই স্বাস্থ্যকর পরিবেশগত অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে। এগুলোকে পাঠ্যক্রমে যুক্ত করার প্রস্তুতি চলছে।

জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং প্যারিস চুক্তির বৈশ্বিক পর্যালোচনা প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে এনডিসি ৩.০ শিশু অধিকারকে জলবায়ু কার্যক্রমের মূলনীতি হিসেবে যুক্ত করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ২০৩৫ সালের লক্ষ্য অর্জনে বাংলাদেশের প্রয়োজন শক্তিশালী জাতীয় নেতৃত্ব এবং দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহায়তা।

জলবায়ু অর্থায়ন, শিশু-সংবেদনশীল সমাধান প্রণয়ন এবং শিশু ও তরুণদের বাস্তবায়ন–মনিটরিং উভয় ক্ষেত্রেই সক্রিয় সম্পৃক্ততা– এসবই সাফল্যের শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এই প্রসঙ্গে রানা ফ্লাওয়ার্স বলেন, কেবল একটি জলবায়ু পরিকল্পনা নয়, এনডিসি ৩.০ একটি পরিবর্তনের পরিকল্পনা। এটি আজকের শিশু ও তরুণদের সুরক্ষিত করার পাশাপাশি সবার জন্য একটি নিরাপদ, সহনশীল ভবিষ্যৎ নিশ্চিত করবে।

Tags: ইউনিসেফ বাংলাদেশজলবায়ু পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে সম্মত বাংলাদেশ-অস্ট্রেলিয়া
বাংলাদেশ

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে সম্মত বাংলাদেশ-অস্ট্রেলিয়া

জুন ২৫, ২০২৬
ফেঞ্চুগঞ্জে ‘পুলিশ’ সেজে গাড়ি থামিয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসীর সর্বস্ব লুট
বাংলাদেশ

ফেঞ্চুগঞ্জে ‘পুলিশ’ সেজে গাড়ি থামিয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসীর সর্বস্ব লুট

জুন ২৫, ২০২৬
তারেক রহমানের চীন সফরে ঢাকার কৌশলগত অবস্থান আরও সুদৃঢ় হবে: রিজভী
বাংলাদেশ

তারেক রহমানের চীন সফরে ঢাকার কৌশলগত অবস্থান আরও সুদৃঢ় হবে: রিজভী

জুন ২৫, ২০২৬
পরবর্তী পোস্ট

গণতন্ত্রের বিজয়ের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন: আবদুল আউয়াল মিন্টু

ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা

ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করতে চায় বাংলাদেশ

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৪)
  • অন্যান্য (৪৮)
  • অন্যান্য খেলা (৩৫)
  • অপরাধ (৭১)
  • অর্থনীতি (১০০)
  • আদালত (৯৯)
  • আন্তর্জাতিক (৮০৭)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৮)
  • ক্রিকেট (৪১৬)
  • খেলা (৩৫৮)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৮২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৮৫)
  • ধর্ম ও জীবন (২৪)
  • নারী (৩)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪৪)
  • ফুটবল (২৯৫)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৫)
  • বাংলাদেশ (১,৭৭৩)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (৪)
    • কুষ্টিয়া (৩)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৯)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৫৭)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৬)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (৫)
    • টাঙ্গাইল (১১)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫১)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৫)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৪)
    • ফেনী (২১)
    • বগুড়া (৭)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৯)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (২)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৭)
    • রাজশাহী (১০)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৮)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (১১)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৯৬৬)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৫৬)
  • রাজনীতি (৪৭৯)
  • লাইফস্টাইল (১৪৭)
  • শিক্ষা (১৬৩)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (৩)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (৫)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৫১)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • হুইলচেয়ারে অলকা ইয়াগনিক: পদ্মভূষণ গ্রহণের ভিডিও ঘিরে ভক্তদের গভীর উদ্বেগ জুন ২৫, ২০২৬
  • নব্বই দশক কাঁপানো কারিশমা কাপুরের জন্মদিন আজ জুন ২৫, ২০২৬
  • আতিফ আসলামের স্থগিত কনসার্ট জুলাইয়ে জুন ২৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান