শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

পট পরিবর্তনের পর বাংলাদেশ এক সন্ধিক্ষণে রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
0
0
শেয়ার হয়েছে
2
দেখা হয়েছে

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ২০২৪ সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে ১৫ বছর ক্ষমতায় থাকা সরকার পতনের পর বাংলাদেশ এক সন্ধিক্ষণে রয়েছে।

তিনি বলেন, আগামী বছরের শুরুতে দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় পাশে থাকবে। বাংলাদেশের বর্তমান সরকার ও ভবিষ্যতের নেতৃত্ব— উভয়ের সঙ্গে কীভাবে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা যায়- এ বিষয়ে কাজ করবো।

সম্প্রতি মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির সামনে উপস্থাপিত বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত এ রাষ্ট্রদূত এসব কথা বলেন।

ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, আমাকে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে মনোনীত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিওর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। যদি অনুমোদিত হই, তবে আমি আপনাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরালো করতে চাই।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ, তবে এর বৃহৎ প্রতিবেশীদের আড়ালে এটি প্রাপ্য মনোযোগ পায় না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে দুই দশকের অভিজ্ঞতায়, বিশেষ করে ঢাকায় পূর্ববর্তী দায়িত্ব পালনের সময় আমি বুঝেছি— বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব কতটা গভীর। একটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকার ও এর পরবর্তী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে আরও অগ্রসর করতে চাই।’

তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশকে প্রায়ই ‘নতুন এশিয়ান টাইগার’ হিসেবে অভিহিত করা হয়। বিপুল চ্যালেঞ্জ অতিক্রম করে দেশটি এখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের দ্বারপ্রান্তে— যা বাংলাদেশের জনগণের দৃঢ়তা ও অধ্যবসায়ের প্রকৃষ্ট প্রমাণ। যদি অনুমোদিত হই, আমি যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রতিবন্ধকতা ও ঘাটতি হ্রাস এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করব।’

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘গত আট বছর ধরে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী জনগোষ্ঠীর আশ্রয় দিয়ে আসছে। প্রায় ১৩ লাখ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে কক্সবাজারে বসবাস করছে। ২০১৭ সাল থেকে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এই জনগোষ্ঠীকে সহায়তায় অসাধারণ ভূমিকা রেখেছে। আমি নিজে শিবিরগুলো পরিদর্শন করেছি, রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি এবং সেই প্রচেষ্টা প্রত্যক্ষ করেছি। তবে যুক্তরাষ্ট্রের এককভাবে এতো বড় অর্থায়ন দীর্ঘমেয়াদে টেকসই নয়। আরও দেশকে এগিয়ে এসে আর্থিক সহায়তা বাড়াতে হবে, যাতে এই বোঝা ভাগাভাগি হয়।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করে ত্রাণ কার্যক্রমকে আরও কার্যকর করা, পুনরাবৃত্তি কমানো এবং সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া জরুরি। যদি অনুমোদিত হই, আমি বাংলাদেশের সরকার, আন্তর্জাতিক অংশীদার এবং যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব, যেন এই সংকটের টেকসই সমাধান বের করা যায়।’

Tags: মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনমার্কিন সিনেটসন্ধিক্ষণ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ
বাংলাদেশ

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ২২ দফা কর্মপরিকল্পনা
বাংলাদেশ

মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় পরিবার পরিকল্পনায় ২২ দফা মহাপরিকল্পনা

সেপ্টেম্বর ২৪, ২০২৬
রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারে : প্রধানমন্ত্রী
বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারে : প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ২৪, ২০২৬
পরবর্তী পোস্ট

মান্ধানা-প্রতিকার সেঞ্চুরিতে কিউইদের বিপক্ষে বড় জয় ভারতের

আবারও লঘুচাপের শঙ্কা, বাড়বে বৃষ্টির প্রবণতা

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানাল এনসিপি

প্রস্তাবিত সংবাদ

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ

খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২

ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২

সেপ্টেম্বর ২৪, ২০২৬
খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান

খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান

সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্ত্রীকে রেখে 'তরুণী' সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

গণপতি মণ্ডপে গোবিন্দর সঙ্গে তরুণী সহশিল্পী, তুঙ্গে দাম্পত্য গুঞ্জন

সেপ্টেম্বর ২৪, ২০২৬
মা হারালেন রানী মুখার্জি

মা হারালেন রানী মুখার্জি

সেপ্টেম্বর ২৪, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (985)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (450)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,165)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,158)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (181)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (62)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • খুলে দেওয়া হলো বনশ্রী-আফতাব নগরের স্টিল ফুট ব্রিজ সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২ সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • খাওয়ার ঠিক পরেই ক্ষুধা লাগে? জেনে নিন কারণ ও সমাধান সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান