রবিবার, আগস্ট ২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - লিড নিউজ

সব অভিযোগ ভিত্তিহীন, আমি স্বৈরাচারী নই—জ্যোতি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৫
- লিড নিউজ, ক্রিকেট, খেলা
0
All-allegations-are-baseless-I-am-not-a-dictator-Jyoti

All-allegations-are-baseless-I-am-not-a-dictator-Jyoti

0
শেয়ার হয়েছে
17
দেখা হয়েছে

সব অভিযোগ ভিত্তিহীন, আমি স্বৈরাচারী নই—জ্যোতি

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বর্তমানে দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম। জুনিয়র ক্রিকেটারদের শারীরিক-মানসিক নির্যাতন থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদকে ‘সরিয়ে দেওয়া’— এমন সব গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শিনবোনের চোট সারাতে বর্তমানে বিকেএসপিতে পুনর্বাসনে থাকা জ্যোতি, ক্রিকবাজকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ঠাণ্ডা মাথায় উড়িয়ে দিয়েছেন।

ড্রেসিংরুমে তিনি ‘স্বৈরাচারী’— এমন অভিযোগের জবাবে জ্যোতি বলেন, “আমি একদমই স্বৈরাচার নই। ড্রেসিংরুমে প্রত্যেক খেলোয়াড়ের জায়গা আছে এবং আমারও আছে। …আমি জানি না কারা এসব বলছে, কেন। কে এর পেছনে তা এখন পরিষ্কার। দেখুন, আমি দীর্ঘদিন ধরে অধিনায়ক। সবাই আমাকে পছন্দ করবে তেমন প্রত্যাশা করি না। কিন্তু আমি জানি দলের জন্য আমি কী করছি।”

জাহানারা আলম ও রুমানা আহমেদের বাদ পড়া নিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা ‘সিন্ডিকেট’ তত্ত্বও উড়িয়ে দেন জ্যোতি। তিনি বলেন, “তারা যদি বলে সিন্ডিকেট করে আমি তাদের সরিয়ে দিয়েছি… কাউকে সরিয়ে দেওয়ার আমি কে? আমি কি নির্বাচক?”

জ্যোতি দাবি করেন, “২০২১ সালে আমি অধিনায়ক হলেও ২০২৩ সালে অস্ট্রেলিয়া সিরিজের আগ পর্যন্ত আমি নির্বাচক প্যানেলে ছিলাম না। …১৫ কিংবা ১৮ জনের স্কোয়াডের ব্যাপারে আমার সঙ্গে কোনো আলোচনা হতো না।”

তিনি একটি পুরনো ঘটনার কথা উল্লেখ করে বলেন, নিউজিল্যান্ড সফরে সিনিয়ররা একাদশে না থাকায় সালমা খাতুন তাঁকে প্রশ্ন করেছিলেন, “তুই আমাদের বাইরে রেখেছিস?” জ্যোতি বলেন, “আমি বললাম, ‘সালমা আপু, বিশ্বাস করেন, আমি এই ব্যাপারে কিছু জানি না।’ তখন তিনি বললেন, ‘তাহলে তুই শুধুই টসের অধিনায়ক?’”

জ্যোতি অভিযোগ করেন, অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই সিনিয়ররা তাঁর বিরুদ্ধে ছিলেন। “আমাকে যখন অধিনায়কত্ব দেওয়া হলো, সমস্যার শুরুও হলো। …চার-পাঁচজন সিদ্ধান্ত নিতো যে তারা একজন জুনিয়রের অধিনায়কত্বে খেলবে না। …মূল সমস্যা হচ্ছে গ্রহণযোগ্যতা। তারা মানতেই পারতো না যে উড়ে এসে জুড়ে বসা একটি মেয়ে অধিনায়ক হবে, যখন তাদের মতো সিনিয়ররা আছে।”

জুনিয়রদের গালাগালি ও শারীরিক নির্যাতনের অভিযোগকেও জ্যোতি ‘মিথ্যা’ বলে অভিহিত করেন। মুর্শিদা খাতুনকে থাপ্পড় মারার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “মুর্শিদা বলেছিল ২০২২ সালে এনসিএলে আমি তাকে থাপ্পড় মেরেছি। কিন্তু ওই বছর তো আমি তার দলেই খেলিনি, ভিন্ন দলে ছিলাম। তার সঙ্গে তো কথাই হতো না। …কে দেখেছে? তার কাছে কী প্রমাণ আছে?”

শ্রীলঙ্কায় মারুফা আক্তারকে মাঠ থেকে বের করে দেওয়ার ঘটনায়, জ্যোতি বলেন, মারুফা তখন বারবার ক্যাচ ফেলছিলেন এবং হাতেও ব্যথা পেয়েছিলেন। “আমি বিশ্বকাপ নিয়ে ভাবছিলাম… আমি কিপিংয়ে ছিলাম এবং সে লং অনে, আমি তাকে চিৎকার করে বলেছিলাম, ‘মারুফা তুই বের হয়ে যা।’ সেটাই হয়তো তাকে কষ্ট দিয়েছিল।”

তিনি বলেন, “পরে ম্যাচ শেষে আমি তার কাছে যাই, সে ছোট। তাকে আমি অনেক ভালোবাসি। …দেখলাম, সে কাঁদছে। আমি তাকে… জড়িয়ে ধরলাম… তখন সে বলল, ‘আপু, আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কারণ ক্যাচ মিস করেই যাচ্ছি।’”

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Bangladesh Women CricketBCBControversyCricbuzz InterviewJahanara AlamMarufa AkterNigar Sultana JotyRumana AhmedSalma Khatunজাহানারা আলমজ্যোতিনারী ক্রিকেটনিগার সুলতানা জ্যোতিবিতর্কবিসিবিরুমানা আহমেদসালমা খাতুন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি
খেলা

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

আগস্ট ২, ২০২৬
বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রতিবাদে ফিফা সভাপতির উপদেষ্টার পদত্যাগ
খেলা

বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রতিবাদে ফিফা সভাপতির উপদেষ্টার পদত্যাগ

জুলাই ৩১, ২০২৬
বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি
খেলা

বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

জুলাই ৩০, ২০২৬
পরবর্তী পোস্ট
Saif-Hassan-in-Shakib-Khans-BPL-team-Dhaka-Capitals

শাকিব খানের বিপিএল দল ‘ঢাকা ক্যাপিটালস’-এ সাইফ হাসান

Mehazabien-has-no-acquaintance-with-the-plaintiff-Lawyer

বাদীর সঙ্গে মেহজাবীনের কোনো পরিচয়ই নেই—আইনজীবী

Pakistans-army-is-Allahs-army-Asim-Munir

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী—অসীম মুনির

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রস্তাবিত সংবাদ

আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার

আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার

আগস্ট ২, ২০২৬
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

আগস্ট ২, ২০২৬
ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির

ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির

আগস্ট ২, ২০২৬
রাজধানীতে বোমাতঙ্কের মাঝেই দেশজুড়ে পুলিশের কড়া সতর্কতা

রাজধানীতে বোমাতঙ্কের মাঝেই দেশজুড়ে পুলিশের কড়া সতর্কতা

আগস্ট ২, ২০২৬
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

আগস্ট ২, ২০২৬
নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

আগস্ট ২, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (77)
  • অর্থনীতি (102)
  • আদালত (104)
  • আন্তর্জাতিক (887)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (421)
  • খেলা (406)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (94)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (328)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,926)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (59)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (13)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,031)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (482)
  • লাইফস্টাইল (161)
  • শিক্ষা (176)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার আগস্ট ২, ২০২৬
  • শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আগস্ট ২, ২০২৬
  • ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির আগস্ট ২, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান